ফেসবুকে ট্রলের শিকার দীপ্তি, ক্ষোভ ঝাড়লেন এই সঞ্চালক

২২ নভেম্বর ২০২৪, ০৮:৩৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
দীপ্তি চৌধুরী

দীপ্তি চৌধুরী © সংগৃহীত

টেলিভিশন টক শো ‘টু দ্য পয়েন্ট’-এ সঞ্চালনা করে আলোচনায় উঠে আসেন দীপ্তি চৌধুরী। মূলত, বিচারপতি মানিকের বিপরীতে ধৈর্য ও ভদ্রোচিত আচরণের মধ্য দিয়ে পরিস্থিতি সামাল দিয়ে সবার নজর কাড়েন এই উপস্থাপক।

কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দীপ্তি চৌধুরী নিয়ে ট্রল করছেন অনেকেই। তাকে নিয়ে কেউ বানাচ্ছেন মিম, কেউ ছড়াচ্ছেন ভিত্তিহীন তথ্য। কখনও তার ফ্যামিলি, কখনও তার শিক্ষাগত অবস্থান, কখনো বা তার শারীরিক বর্ণনা ইত্যাদি নিয়ে নানাভাবে একটি পক্ষকে ট্রল করছেন। তাদের উদ্দেশ্যে দীপ্তির প্রশ্ন, মিথ্যাচার করতে ক্লান্ত লাগে না আপনাদের?

ফেসবুকে ট্রলের বিরুদ্ধে বিরক্ত হয়ে ক্ষোভ ঝেড়েছেন দীপ্তি। শুক্রবার (২২ নভেম্বর) নিজের ফ্যানপেজে পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ‘বডি শেমিং, ট্রলিং, পলিটিকাল হ্যারেসমেন্ট আরও কত কিছু! একটার পর একটা। ক্লান্ত লাগে না আপনাদের? একবারও বুক কাঁপে না শুধুমাত্র রাজনৈতিক জেদ থেকে এমন মিথ্যাচার করতে? আমার নিরপেক্ষতা আপনাদের জন্য সুফল বয়ে আনলো না বলে এতো কিছু করতে হবে? একবার ভেবে দেখবেন।’

দীপ্তি চৌধুরী উপস্থাপনার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনে কাজ করেছেন। তিনি চ্যানেল আইতে ‘এখন কি চাই’ এবং ‘স্ট্রেইট কাট’ দুটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন।

 

ট্যাগ: ফেসবুক
৩৬ জুলাইয়ে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে মিলছে ইন্টারনে…
  • ০৫ আগস্ট ২০২৬
সরকারের বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামালপুরে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক…
  • ০৫ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসএড পরীক্ষার ফরম পূরণের বিজ্…
  • ০৫ আগস্ট ২০২৬
শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দো…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদলের হামলার প্রতিবাদে জবিতে আজ বিক্ষোভ করবে ছাত্রশক্তি
  • ০৫ আগস্ট ২০২৬