শাকিবের নায়িকা হওয়ার প্রস্তাবে যা বললেন মৌ

২০ নভেম্বর ২০২৪, ০২:২৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
শাকিব খান ও মৌসুমী মৌ

শাকিব খান ও মৌসুমী মৌ © সংগৃহীত

বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় নাম শাকিব খান। শুধু বাংলাদেশ নয়, পশ্চিম বঙ্গেও আছে তার জনপ্রিয়তা। তার সঙ্গে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন অনেক নায়িকাই। নতুন নায়িকাও তুলে এনেছেন তিনি। এবার আলোচিত উপস্থাপিকা মৌসুমী মৌকে প্রকাশ্যে নায়িকা হওয়ার প্রস্তাব দিলেন। মৌ মডেলিং এবং অভিনয়ও করেছেন। তবে সেটি নিয়মিতভাবে না। বড় পর্দায় এখনো দেখা যায়নি তাকে।

যদিও বছরখানেক আগেই মৌকে সিনেমায় আসার আহ্বান জানিয়েছিলেন শাকিব খান। আরও একবার নায়কের কাছ থেকে সিনেমার প্রস্তাব পেলেন তিনি। মঙ্গলবার (১৯ নভেম্বর) দেশের একঝাঁক তারকার অংশগ্রহণে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে হাইজিনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের ‘টাইলক্স হাইজিনিক আবাস’ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়। সেই অনুষ্ঠানটির উপস্থাপনার দায়িত্বে ছিলেন মৌ। অনুষ্ঠান চলাকালে ভরা মজলিসে তাকে নায়িকা হওয়ার প্রস্তাব দেন শাকিব খান।

দেশের শীর্ষ নায়ক বলেন, মৌ এত সুন্দর, এত সুন্দর করে উপস্থাপনা করে। আমি চাই মৌ সিনেমা করুক।

এদিকে, অনুষ্ঠান শেষে মৌসুমী মৌ বলেন,‘শাকিব ভাই ২০১৮ সালেও একবার একটা অনুষ্ঠানে আমাকে সিনেমা করতে বলেছিলেন। তখন আমি অনেকটা নতুন ছিলাম। আমার অতটা অভিজ্ঞতা ছিল না। চেয়েছিলাম সময় নিয়ে সিনেমা সম্পর্কে জেনে বুঝে তারপর আসব। এখন আমাদের অনেক ভালো ভালো সিনেমা তৈরি হচ্ছে। সুযোগ পেলে অবশ্যই শাকিব ভাইয়ের সঙ্গে কাজ করব।’

ট্যাগ: বিনোদন
জুলাই সনদ বাস্তবায়নের দাবি ও ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের হামল…
  • ০৫ আগস্ট ২০২৬
পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস
  • ০৫ আগস্ট ২০২৬
এনসিপির অব্যহতি পাওয়া নেতা সালাউদ্দীন তানভীর গ্রেপ্তার
  • ০৫ আগস্ট ২০২৬
যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের মধ্যে একজনের মরদ…
  • ০৫ আগস্ট ২০২৬
গলফ কোর্সে ট্রাম্পের সফরের আগে পিস্তল-গুলিসহ এক ব্যক্তি আটক
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই দিবসে ৫০০ শিক্ষার্থী নিয়ে তিতুমীর ছাত্রশিবিরের ‘রান ফ…
  • ০৫ আগস্ট ২০২৬