মিস ইউনিভার্সের মুকুট জিতলেন ডেনমার্কের ভিক্টোরিয়া

১৭ নভেম্বর ২০২৪, ১২:৪২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ভিক্টোরিয়া কজেয়ার থেইলভিগ

ভিক্টোরিয়া কজেয়ার থেইলভিগ © সংগৃহীত

এবারের মিস ইউনিভার্স আসরে সেরার মুকুট জিতলেন ডেনমার্কের ভিক্টোরিয়া কজেয়ার থেইলভিগ। ২১ বছর বয়সী ভিক্টোরিয়া একজন প্রতিযোগিতামূলক নৃত্যশিল্পী, উদ্যোক্তা ও উচ্চাকাঙ্ক্ষী আইনজীবী।

মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত বার্ষিক এই সৌন্দর্য প্রতিযোগিতায় বিশ্বের ১২০ জনেরও বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হয়েছেন। ভিক্টোরিয়া মিস ইউনিভার্স মুকুট জিতে ইতিহাস গড়লেন। কারণ তিনি এই প্রতিযোগিতায় প্রথম ডেনিশ বিজয়ী।

তাকে মুকুট পরিয়ে দিয়েছেন মিস নিকারাগুয়া, শেনিস প্যালাসিওস। প্রথম রানারআপ হয়েছেন নাইজেরিয়ার চিদিনমা আদেতশিনা। যেখানে দ্বিতীয় রানারআপ হলেন মেক্সিকোর মারিয়া ফার্নান্দা বেলট্রান।

আরও পড়ুন: তৌহিদ আফ্রিদির বিয়ে নিয়ে মুখ খুললেন শ্যালিকা রাইসা

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবারের প্রিলিমিনারি ইভেন্টে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়। এই পর্বে এক বর্ণাঢ্য জাতীয় পোশাক প্রদর্শনী অন্তর্ভুক্ত ছিল। এরপর সেমিফাইনালে অংশগ্রহণকারীরা সাঁতারের পোশাকে প্রদর্শনী করেন। ১২ জন চূড়ান্ত পর্বে উন্নীত হয়ে তাদের সন্ধ্যার পোশাকে মঞ্চে পা রাখেন।

চূড়ান্ত পাঁচ প্রতিযোগীকে নেতৃত্ব ও স্থিতিস্থাপকতাসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়। ‘কেউ যদি আপনাকে বিচার না করে, তবে কীভাবে বাঁচবেন?’ এই প্রশ্নে ভিক্টোরিয়া উত্তর দেন, ‘আমি প্রতিদিনের মতোই বাঁচব।’ 

দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘যেখান থেকেই আসুন না কেন, লড়াই চালিয়ে যান। আমি এখানে দাঁড়িয়েছি কারণ আমি পরিবর্তন চাই, ইতিহাস গড়তে চাই, এবং আজ রাতে আমি সেটাই করছি।’ 

আরও পড়ুন: এবার ব্যাটে-বলে মাঠ কাঁপাবেন অরিজিৎ সিং

মিস ইউনিভার্সের ৭২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ২৮ বছরের ঊর্ধ্বে নারীদের অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে।

গর্ভবতী নারী, মা ও বিবাহিত নারীদের অংশগ্রহণেও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। মাল্টার বিয়াট্রিস এনজোয়া, ৪০ বছর বয়সী প্রতিযোগী, চূড়ান্ত পর্বে পৌঁছে এই প্রতিযোগিতার নতুন রেকর্ড গড়েছেন।

৩৬ জুলাইয়ে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে মিলছে ইন্টারনে…
  • ০৫ আগস্ট ২০২৬
সরকারের বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামালপুরে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক…
  • ০৫ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসএড পরীক্ষার ফরম পূরণের বিজ্…
  • ০৫ আগস্ট ২০২৬
শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দো…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদলের হামলার প্রতিবাদে জবিতে আজ বিক্ষোভ করবে ছাত্রশক্তি
  • ০৫ আগস্ট ২০২৬