‘ব্যর্থ প্রেমবিষয়ক’ উপদেষ্টা: যা বললেন বাপ্পারাজ

১৫ নভেম্বর ২০২৪, ০৮:০২ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
‘ব্যর্থ প্রেমবিষয়ক’ উপদেষ্টা: যা বললেন বাপ্পারাজ

‘ব্যর্থ প্রেমবিষয়ক’ উপদেষ্টা: যা বললেন বাপ্পারাজ

পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও সেখ বসিরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মাঝে চলছে বেশ আলোচনা-সমালোচনা। 

বেশ কয়েকটি পেজে ঘুরছে চিত্রনায়ক বাপ্পারাজের কার্ড। ওই কার্ডে বাপ্পারাজের একটি ছবি জুড়ে দিয়ে লেখা হয়েছে ‘ব্যর্থ প্রেম বিষয়ক উপদেষ্টা‘ হতে পারেন বাপ্পারাজ। বাপ্পারাজ ছাড়াও উপদেষ্টা বিষয়ক কিছু কার্ড শেয়ার করা হয়েছে। যেখানে মজা করে উল্লেখ করা হয় যে আর কোন কোন বিষয়ক উপদেষ্টা করা যেতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেই কার্ড শেয়ার করেছেন অভিনেতা বাপ্পারাজ। যেখানে ক্যাপশনে লিখেছেন, ‘যেভাবেই হোক মানুষ আমাকে মনে রেখেছে। আজকেও মনে করে, একজন শিল্পীর জীবনে এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে।’

পোস্টের কমেন্টে বক্সে সোহেল রানা লিখেছেন, ‘আপনি আপনার চরিত্রগুলো পর্দায় দারুণভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন বলেই, মানুষ, আপনাকে ব্যর্থ প্রেমের ক্ষেত্রে অপরিহার্য মনে করে স্মরণ করে, আগামীতেও করবে।’

নির্মাতা সাফি উদ্দিন সাফির ভাষ্য, ‘সফল প্রেমের অনেক মুভিও আছে আপনার তাই জোর দাবি জানাচ্ছি আপনাকে প্রেমবিষয়ক উপদেষ্টা করা হোক।’ তবে পোস্ট দেওয়ার ২২ ঘণ্টা পরে সেটি বাপ্পারাজ ডিলিট করে দিয়েছেন।

ট্যাগ: বিনোদন
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফলের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্…
  • ১৮ নভেম্বর ২০২৬
গাজীপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, গাড়িতে আগুন
  • ১৮ নভেম্বর ২০২৬
ঢাবির ভর্তি আবেদন নিয়ে জরুরি নির্দেশনা
  • ১৮ নভেম্বর ২০২৬
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী
  • ১৮ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভ : ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, কাঁদানে গ্যাস-…
  • ১৮ নভেম্বর ২০২৬
একক উদ্যোগে গবেষণা, জাতীয় সম্মেলনে উপস্থাপনের সুযোগ পেলেন ড…
  • ১৮ নভেম্বর ২০২৬