বিয়ে নিয়ে মুখ খুলেলেন তৌহিদ আফ্রিদি

১৪ নভেম্বর ২০২৪, ০৭:১৩ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
তৌহিদ আফ্রিদি বিয়ের ছবি

তৌহিদ আফ্রিদি বিয়ের ছবি © সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে অনেকটাই আত্মগোপনে রয়েছেন দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। তিনি ও তার বাবা মাইটিভির মালিক নাসির উদ্দিন সাথীর  বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ অবস্থায় আত্মগোপনে আছেন এই তারকা। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, সম্প্রতি গোপনে বিয়ে করেছেন তৌহিদ। এবার বিয়ে নিয়ে মুখ খুললেন তৌহিদ আফ্রিদি ‍নিজেই।

তৌহিদ আফ্রিদি গণমাধ্যমকে জানান, ‘অনলাইনসহ বিভিন্ন সংবাদমাধ্যমে এসেছে- গোপনে বিয়ে করেছি। ঘটনা সত্য নয়। বিয়েতে অনেকে উপস্থিত ছিলেন। জাস্ট কাবিন করা হয়েছে। মূল অনুষ্ঠান পরে হবে। আমি তো দেখতে গিয়ে বিয়ে করে ফেলেছি।’

আফ্রিদি জানান, ‘আমার স্ত্রীর বোন মূলত টিকটক করেন। দুই বোনের চেহারা অনেকটাই এক। সে কারণে অনেকে বিভ্রান্ত হয়ে রাইসাকে টিকটকার মনে করেছেন।’

আফ্রিদি বলেন, ‘মেয়ের বাড়িতে তাকে দেখতে গিয়ে বিয়ে করে ফেলেছেন তিনি। পারিবারিক সে আয়োজনে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও তার ঘনিষ্ঠ কয়েকজন মানুষ। পরে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে।’

tawhid-afridi-marriage-20241113174821

এদিকে কয়েক দিন ধরে আবার ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে মডেল ও চিত্রনায়িকা দীঘির প্রেমের সম্পর্ক চাউর হচ্ছিল। এ নিয়ে দীঘিও তার অবস্থান পরিষ্কার করেছেন।

জানা গেছে, রাইসা দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। তবে অন্তর্জালে এমনই গুঞ্জন ভেসে বেড়াচ্ছে যে, দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়েছে।

প্রসঙ্গত, তৌহিদ আফ্রিদি তার ইউটিউব চ্যানেলটি চালু করেন ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি। চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ৬৩ লাখ। এখন পর্যন্ত তৌহিদ আফ্রিদির ইউটিউব চ্যানেলে ২০৮টি ভিডিও পোস্ট করা হয়েছে।

জুলাই সনদ বাস্তবায়নের দাবি ও ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের হামল…
  • ০৫ আগস্ট ২০২৬
পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস
  • ০৫ আগস্ট ২০২৬
এনসিপির অব্যহতি পাওয়া নেতা সালাউদ্দীন তানভীর গ্রেপ্তার
  • ০৫ আগস্ট ২০২৬
যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের মধ্যে একজনের মরদ…
  • ০৫ আগস্ট ২০২৬
গলফ কোর্সে ট্রাম্পের সফরের আগে পিস্তল-গুলিসহ এক ব্যক্তি আটক
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই দিবসে ৫০০ শিক্ষার্থী নিয়ে তিতুমীর ছাত্রশিবিরের ‘রান ফ…
  • ০৫ আগস্ট ২০২৬