বিয়ে করলেন তৌহিদ আফ্রিদি, পাত্রী কে?

১৩ নভেম্বর ২০২৪, ১১:৫৯ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তৌহিদ আফ্রিদির বিয়ের ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তৌহিদ আফ্রিদির বিয়ের ছবি © সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে অনেকটাই আত্মগোপনে রয়েছেন দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। তিনি ও তার বাবা মাইটিভির মালিক নাসির উদ্দিন সাথীর  বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ অবস্থায় আত্মগোপনে আছেন এই তারকা। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, সম্প্রতি গোপনে বিয়ে করেছেন তৌহিদ। বিয়ের খবর সামনে আসায় আবারও আলোচনায় এলেন তিনি।

বুধবার (১৩ নভেম্বর) রাতে ও সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তৌহিদ আফ্রিদির বিয়ের ছবি। জানা গেছে, তিনি বিয়ে করেছেন টিকটকার রাইসাকে। এতো দিন রাইসার সঙ্গে প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন। তবে সেই রাইসার সঙ্গেই আফ্রিদির বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিগুলো কবের বা কবে বিয়ে হয়েছে এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।

e15c478b-361f-43a9-81ca-3b79209dcf25  

জানা গেছে, রাইসা দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। তবে অন্তর্জালে এমনই গুঞ্জন ভেসে বেড়াচ্ছে যে, দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়েছে।

প্রসঙ্গত, তৌহিদ আফ্রিদি তার ইউটিউব চ্যানেলটি চালু করেন ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি। চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ৬৩ লাখ। এখন পর্যন্ত তৌহিদ আফ্রিদির ইউটিউব চ্যানেলে ২০৮টি ভিডিও পোস্ট করা হয়েছে।

জুলাই সনদ বাস্তবায়নের দাবি ও ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের হামল…
  • ০৫ আগস্ট ২০২৬
পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস
  • ০৫ আগস্ট ২০২৬
এনসিপির অব্যহতি পাওয়া নেতা সালাউদ্দীন তানভীর গ্রেপ্তার
  • ০৫ আগস্ট ২০২৬
যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের মধ্যে একজনের মরদ…
  • ০৫ আগস্ট ২০২৬
গলফ কোর্সে ট্রাম্পের সফরের আগে পিস্তল-গুলিসহ এক ব্যক্তি আটক
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই দিবসে ৫০০ শিক্ষার্থী নিয়ে তিতুমীর ছাত্রশিবিরের ‘রান ফ…
  • ০৫ আগস্ট ২০২৬