অভিনেত্রী আফরোজা হোসেন আর নেই

১০ নভেম্বর ২০২৪, ০১:২১ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
আফরোজা হোসেন

আফরোজা হোসেন © সংগৃহীত

ছোট পর্দার পরিচিত মুখ অভিনেত্রী আফরোজা হোসেন মারা গেছেন। রবিবার (১০ নভেম্বর) ভোর ৬টায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন আরেক অভিনেত্রী মনিরা আক্তার মিঠু।

সামাজিক যোগাযোগমাধ্যমে আফরোজা হোসেনের সঙ্গে তোলা ‍কিছু ছবি শেয়ার করে মনিরা আক্তার মিঠু লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অভিনেত্রী আফরোজা হোসেন আর নেই। আজ ভোর ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।’

এরপর আবেগঘন হয়ে বলেন, ‘আপা আমি এখন তিনবেলা ফোনে কার সাথে কথা বলবো? আমাকে কে সাহস দিবে গো? তোমার সন্তান নাঈম কে আমি কি বলে সান্ত্বনা দিব গো।’

পোস্টের শেষে লিখেছেন, ‘আমি টাঙ্গাইলে এমন হতভাগী আমি তোমাকে শেষ বিদায় জানাতে পারলাম না। তুমি যাও, আমি আসছি গো আপা।’

জানা যায়, ক্যানসারে আক্রান্ত হয়ে অনেক দিন থেকে অসুস্থ ছিলেন আফরোজা হোসেন। জরায়ুমুখ ক্যানসার ধীরে ধীরে তা মেরুদণ্ড থেকে হাড়ে ছড়িয়ে পড়ে। 

তিনি ১৯৮০ এবং ১৯৯০-এর দশকে বাংলাদেশের শোবিজ ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত মুখ ছিলেন। আফরোজা হোসেন তার ক্যারিয়ারের শুরুতে টেলিভিশন নাটক দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন এবং পরে চলচ্চিত্রে কাজ শুরু করেন।

৩৬ জুলাইয়ে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে মিলছে ইন্টারনে…
  • ০৫ আগস্ট ২০২৬
সরকারের বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামালপুরে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক…
  • ০৫ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসএড পরীক্ষার ফরম পূরণের বিজ্…
  • ০৫ আগস্ট ২০২৬
শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দো…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদলের হামলার প্রতিবাদে জবিতে আজ বিক্ষোভ করবে ছাত্রশক্তি
  • ০৫ আগস্ট ২০২৬