কারিনাকে বিয়ের সময় হত্যার হুমকি পেয়েছিলেন সাইফ আলী

১০ নভেম্বর ২০২৪, ১২:৪৭ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
কারিনাকে বিয়ের সময় হত্যার হুমকি দেওয়া সাইফ আলী ও কারিনা কাপুর

কারিনাকে বিয়ের সময় হত্যার হুমকি দেওয়া সাইফ আলী ও কারিনা কাপুর © সংগৃহীত

বলিউড তারকাদের প্রেমে ধর্ম বাধা হতে পারেনি। ভিন্ন ধর্মাবলম্বী হয়েও এক ছাদের নিচে সংসার করছেন অনেকে। সাইফ আলী খান ও কারিনা কাপুরও আছেন এই দলে। তবে হিন্দু ধর্মের অনুসারী কারিনাকে বিয়ের সময় হত্যার হুমকি দেওয়া হয়েছিল মুসলিম ধর্মের সাইফকে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালে দুই পরিবারের সম্মতিতে বিয়ে করেন সাইফ আলী খান ও কারিনা কাপুর। যদিও বিয়ের আগে নানা ঘাত-প্রতিঘাত পেরোতে হয়েছিল দুই তারকাকে। 

সাইফ নিজেই জানিয়েছিলেন বিষয়টি। কারিনার বাবা রনদীর কাপুরের কাছে অজ্ঞাতপরিচয় কেউ খুনের হুমকি দেওয়া চিঠি পাঠিয়েছিলেন। সেখানে লেখা ছিল যে, ‘এই বিয়ে হলে পরিবার ক্ষতিগ্রস্ত হবে এবং সাইফ-কারিনার বিয়ের ভেন্যুতেও হামলা চালানো হবে।’ তবে তা নিয়ে ভড়কে যাননি সাইফ। কেননা, এর আগেও এরকম অভিজ্ঞতা হয়েছিল তাদের পরিবারে।

আরও পড়ুন: আমার ইশারায় গোটা বলিউড নাচে: শাহরুখ খান

সাইফ বলেছিলেন, ‘আমরা বিয়ে করি, কিছু মানুষ আসলে সেটা ভালোভাবে নেননি। আমার শ্বশুরের কাছে একাধিক হুমকির বার্তা এসেছিল। বলা হয়েছিল, আমাদের বিয়ের ভেন্যু নাকি বোমা মেরে দিয়ে উড়িয়ে দেওয়া হবে। নইলে পরিবারের কারও ক্ষতি করা হবে। তবে এসবে ভয় পাইনি আমি।’

ট্যাগ: বলিউড
৪০৪ শিক্ষকের রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে ইবি জিয়া পরিষদে…
  • ০৬ আগস্ট ২০২৬
শেখ হাসিনাকে ফেরানোর তৎপরতায় শিক্ষকরা, ফ্যাক্টস ফাইন্ডিং কম…
  • ০৬ আগস্ট ২০২৬
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ
  • ০৬ আগস্ট ২০২৬
আগামী তিন দিনে বাড়তে পারে নদীর পানি, বন্যার সতর্কতা জারি
  • ০৬ আগস্ট ২০২৬
বিজয় একাত্তর হলে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন, নেতৃত্বে শাকি…
  • ০৬ আগস্ট ২০২৬
ভাতা পাবেন আরও ২০০ ক্রীড়াবিদ, আন্তর্জাতিক মানের প্যারা টুর্…
  • ০৬ আগস্ট ২০২৬