‘তওহীদি-জনতা’র ব্যানারে আন্দোলন, শোরুম উদ্বোধন করতে পারলেন না মেহজাবীন

০২ নভেম্বর ২০২৪, ০৭:৫৫ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৮ PM
মেহজাবীন চৌধুরী

মেহজাবীন চৌধুরী © সংগৃহীত

নিজ শহর চট্টগ্রামে বাধার মুখে পড়লেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। শহরের  রিয়াজউদ্দিন বাজারে ব্যবসায়ী-তওহীদি জনতার ব্যানারে বাধার মুখে পড়ে শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতে পারলেন না তিনি। আজ শনিবার (২ নভেম্বর) রিয়াজউদ্দিন বাজারের আর এস রোডে ওই অভিনেত্রীর একটি ব্র্যান্ড শপ উদ্বোধনের কথা ছিল।

জানা যায়, বেলা ২টার দিকে রিয়াজউদ্দিন বাজারের আর এস রোডে ‘খুকি লাইফস্টাইল’ নামে একটি ব্র্যান্ড শপ উদ্বোধনের কথা ছিল মেহজাবীনের। এর আগেই তাকে নিয়ে দোকান উদ্বোধনের সিদ্ধান্ত থেকে সরে না আসলে প্রতিরোধের হুঁশিয়ারি দিয়ে প্রচারপত্র বিলি ও ব্যানার টানায় ‘রিয়াজউদ্দিন বাজার সর্বস্তরের ব্যবসায়ী ও তওহীদি জনতা।’

স্থানীয়রা জানান, মেহজাবীন মূলত নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এর সঙ্গে কিছু রাজনৈতিক ইস্যুও আছে। সে জন্য মেহজাবীন অনুষ্ঠানে আসেননি।

mhjbn-width-800

এ বিষয়ে শো-রুমের ম্যানেজার ইমদাদ হোসেন বলেন, রাজনৈতিক সমস্যার কারণে উনি আসতে পারেননি। শেষে উনাকে ছাড়াই উদ্বোধন হয়েছে। আর কিছু বলতে পারছি না।

এর আগে গত ২৯ অক্টোবর শো-রুম উদ্বোধনের কথা জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা দেন চট্টগ্রামের মেয়ে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

৩৬ জুলাইয়ে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে মিলছে ইন্টারনে…
  • ০৫ আগস্ট ২০২৬
সরকারের বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামালপুরে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক…
  • ০৫ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসএড পরীক্ষার ফরম পূরণের বিজ্…
  • ০৫ আগস্ট ২০২৬
শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দো…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদলের হামলার প্রতিবাদে জবিতে আজ বিক্ষোভ করবে ছাত্রশক্তি
  • ০৫ আগস্ট ২০২৬