আসছে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫

২৯ অক্টোবর ২০২৪, ১২:১৪ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:২৪ AM
ব্যাচেলর পয়েন্ট নাটকের দৃশ্যপট

ব্যাচেলর পয়েন্ট নাটকের দৃশ্যপট © সংগৃহীত

গত কয়েক বছরে দর্শক মহলে ভিন্ন রকম সাড়া ফেলে নির্মাতা কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিয়াল। কৌতুকধর্মী এই ধারাবাহিক নাটক ২০১৭ সালে শুরু হয়ে একে একে ৪টি সিজন নিয়ে আসে। প্রতিটি সিজনেই দর্শক মহলে দারুণ সাড়া ফেলে।

একদল ব্যাচেলর দিয়ে তৈরি এই ধারাবাহিকের গল্প। সবশেষ ২০২২ সালের ২৪ ডিসেম্বর ১১৬তম পর্ব প্রচারের মধ্য দিয়ে শেষ হয় ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৪।

এই নাটকের মূল দৃশ্যপট ঢাকা শহরে কয়েকজন অবিবাহিত ছেলের একসঙ্গে একই ফ্ল্যাটে জীবনযাপনকে কেন্দ্র করে। এটি ঢাকা শহরে একসঙ্গে ব্যাচেলর পয়েন্টে বসবাসকারী বিভিন্ন জেলা ও অঞ্চলের লোকদের সম্পর্কে নির্মিত।

ব্যাচেলর পয়েন্ট প্রচারের পর থেকে সিরিয়ালটির নিয়মিত দর্শকরা আনন্দ-দুঃখ আর আবেগে ভেসেছেন। নাটকের পাশা, হাবু, শুভ, কাবিলা, রিয়া, নাবিলা, সিরিন, শিমুল, বোরহান, জাকির, অন্তরা চরিত্রগুলো তাদের মনে দাগ কেটেছে।

তাই সবাই ব্যাচেলর পয়েন্টের সিজন ৫ দেখার আগ্রহ জানিয়েছেন। বিগত দুই বছরেও একাধিকবার নির্মাতা কাজল আরেফিন অমিকেও এই ধারাবাহিকটি নিয়ে নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে।

পাশা, হাবু, শুভ, কাবিলাদের ব্যাচেলর জীবনের গল্প আর দেখা যাবে কি না, ভক্তরা সেই প্রশ্ন তুলেছেন। অবশেষে দর্শকদের সেই চাওয়া পূরণ হতে যাচ্ছে।

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ফাইভ নিয়ে হাজির হতে যাচ্ছেন নির্মাতা কাজল আরেফিন অমি। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। তবে সবকিছুই এখন পর্যন্ত পরিকল্পনা পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন এই নির্মাতা।

সম্প্রতি নিজের ফেসবুক স্ট্যাট্যাসে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ফাইভ নির্মাণের ইঙ্গিত দেন অমি। তার সেই স্ট্যাটাসের সূত্র ধরেই যোগাযোগ করা হলে নির্মাতা জানান, হ্যাঁ, ব্যাচেলর পয়েন্ট ফাইভ নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে সবকিছুই এখনও পরিকল্পনা পর্যায়ে রয়েছে। কাজ শুরু হয়নি।

অমি বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট ফাইভ বানাতে পারি। দর্শকরা কবে থেকে পর্দায় দেখতে পারবেন, এ বিষয়ে এখনই নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না। কারণ পুরো বিষয়টা পরিকল্পনা পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক করেই কিছুদিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা দেব।’

তবে ২০২৫ সালেই আবারও পর্দায় একসঙ্গে দেখা যেতে পারে পাশা, হাবু, শুভ, কাবিলা, অন্তরাদের গল্প, এতটুকু নিশ্চিত করেছেন অমি।

উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের যাত্রা শুরু ২০১৭ সালে। এতে অভিনয় করেছে মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল, পারসা ইভানা, আশুতোষ সুজন প্রমুখ।

সূত্র: ঢাকা পোস্ট

ট্যাগ: বিনোদন
৩৬ জুলাইয়ে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে মিলছে ইন্টারনে…
  • ০৫ আগস্ট ২০২৬
সরকারের বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামালপুরে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক…
  • ০৫ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসএড পরীক্ষার ফরম পূরণের বিজ্…
  • ০৫ আগস্ট ২০২৬
শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দো…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদলের হামলার প্রতিবাদে জবিতে আজ বিক্ষোভ করবে ছাত্রশক্তি
  • ০৫ আগস্ট ২০২৬