জাপা ও এনডিএফ প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ কেন অবৈধ নয়: হাইকোর্ট

১১ জানুয়ারি ২০২৬, ০১:৪৭ PM
হাইকোর্ট

হাইকোর্ট © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের অংশগ্রহণ এবং তাদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 

রবিবার (১১ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিটের প্রাথমিক শুনানি শেষে এই রুল জারি করেন। আগামী দুই সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশনসহ (ইসি) সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জিএম কাদের অংশ), জাতীয় পার্টির একাংশ (আনিসুল ইসলাম মাহমুদ) এবং জেপির আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখার নির্দেশনা চেয়ে একটি রিট আবেদন করা হয়। গত ৭ জানুয়ারি ওই রিটের শুনানি অনুষ্ঠিত হলে হাইকোর্ট তা ১১ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেছিলেন।

আরও পড়ুন: দর কষাকষিতে কোন দলকে কত আসন দিচ্ছে জামায়াত

গত ৭ জানুয়ারির শুনানিতে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চেয়েছিলেন যে, ১০ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা বাতিল হওয়া কেউ আপিল করেছে কি না এবং কেউ প্রার্থিতা ফিরে পেয়েছে কি না। এসব তথ্য রাষ্ট্রপক্ষকে আদালতকে জানানোর নির্দেশ দিয়ে শুনানি আজকের তারিখ পর্যন্ত স্থগিত রাখা হয়েছিল। আজ সেই তথ্যের ভিত্তিতে এবং রিটের শুনানি শেষে আদালত এই রুল জারির আদেশ দেন।

উল্লেখ্য, রাজনৈতিক দল হিসেবে তাদের বিগত কর্মকাণ্ডের প্রেক্ষাপট বিবেচনা করে এই দলগুলোকে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখার দাবি জানিয়ে আদালতে এই রিট করা হয়। আজ রুল জারির মাধ্যমে আদালত বিষয়টি পর্যালোচনার জন্য গ্রহণ করলেন

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9