তৃতীয় বিয়ে করলেন সুজানা, স্বামীকে নিয়ে করলেন উমরাহ

২৮ অক্টোবর ২০২৪, ০৯:০০ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:২৪ AM
সুজানা ও সৈয়দ হক

সুজানা ও সৈয়দ হক © সংগহীত

দুবাইয়ে বিয়ে করেছেন দেশের একসময়ের জনপ্রিয় মডেল অভিনেত্রী সুজানা জাফর। গত ২২ আগস্ট পারিবারিক আয়োজনে দেশটির একজন ব্যবসায়ীকে বিয়ে করেছেন তিনি। তবে বিয়ের পর তারা হানিমুনে না গিয়ে সৌদি আরবে যান। সেখানে স্বামী-স্ত্রী উমরাহ পালন করেন।

সুজানার স্বামীর নাম সৈয়দ হক। সাত বছর আগে দুজনের পরিচয়। বিষয়টি নিশ্চিত করে সুজানা বলেছেন, আমাদের জানাশোনা ছিল। তবে প্রেম ছিল না। পারিবারিকভাবেই বিয়েটা সম্পন্ন হয়েছে। গত আগস্টে যখন আমাদের বিয়ে হয়, তখন বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি বাজে ছিল। যে কারণে বিষয়টি জানানোর মতো অবস্থা ছিল না।

ধর্মীয় রীতিনীতির কথা উল্লেখ করে সুজানা বলেন, ইসলামে অনেক ঢাকঢোল পিটিয়ে বিয়ে করার কথা কোথাও উল্লেখ নেই। একেবারে ধর্মীয় বিধান অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়েটা যেহেতু পারিবারিক ব্যাপার। আমাদের দুই পরিবার বিষয়টি অবগত।

আরও পড়ুন: ‘মায়ের দোয়ায় যদি কেউ বিসিএস ক্যাডার হয় তবে সেটা আমি হবো’

বিয়ের পরপরই স্বামীকে নিয়ে উমরাহ পালন করেছেন সুজানা। এমনটাই পরিকল্পনা ছিল জানিয়ে তিনি বলেন, ইচ্ছে ছিল হানিমুনে না গিয়ে স্বামীর সঙ্গে হজ পালন করব। বিয়ের দুদিন পর আমরা দুজনে উমরাহ পালন করেছি। আল্লাহ আমাকে যে পথে রেখেছেন, বাকিটা জীবন এভাবে পার করতে চাই।

প্রায় সাত বছর আগে মিডিয়াকে ‘গুডবাই’ জানিয়েছেন জনপ্রিয় মডেল অভিনেত্রী সুজানা জাফর। মূলত ইসলাম ধর্মের প্রতি অনুরাগী হয়ে তিনি মিডিয়া ত্যাগ করেন। এরপর থেকে মিডিয়ার কারও সঙ্গে যোগাযোগ রাখেননি তিনি।

এর আগে ২০০৬ সালে ঢাকার একটি বায়িং হাউসের কর্মকর্তা ফয়সাল আহমেদকে প্রথম বিয়ে করেন সুজানা। তার প্রথম বিয়ে টিকেছিল মাত্র চার মাস। ২০১৪ সালে জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খানকে ভালোবেসে বিয়ে করেন। চার বছর প্রেম করে সংসার শুরুর পর তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয়। এরপর তাদের মধ্যে বিচ্ছেদ হয়।

৩৬ জুলাইয়ে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে মিলছে ইন্টারনে…
  • ০৫ আগস্ট ২০২৬
সরকারের বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামালপুরে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক…
  • ০৫ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসএড পরীক্ষার ফরম পূরণের বিজ্…
  • ০৫ আগস্ট ২০২৬
শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দো…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদলের হামলার প্রতিবাদে জবিতে আজ বিক্ষোভ করবে ছাত্রশক্তি
  • ০৫ আগস্ট ২০২৬