হাসিনা সরকারের পতন নিয়ে সিনেমা আনছেন রায়হান রাফী

২৮ অক্টোবর ২০২৪, ০৮:৩০ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:৪০ AM
রায়হান রাফী

রায়হান রাফী © সংগহীত

২০২৪ সালের গণ-অভ্যুত্থান নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবেন এ সময়ের অন্যতম পরিচালক রায়হান রাফী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়েছেন। শেখ হাসিনার পতন ও পালিয়ে যাওয়া নিয়ে সিনেমা নির্মাণে আগ্রহ প্রকাশ করেছেন রায়হান রাফী।

শনিবার (২৬ অক্টোবর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে রায়হান রাফী ঘোষণা দেন চব্বিশের গণ–অভ্যুত্থান নিয়ে সিনেমা তৈরির। ড. মুহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনে ‘বাংলাদেশের চলচ্চিত্রের সাম্প্রতিক গতি-প্রকৃতি এবং ভবিষ্যৎ’ নিয়ে আলোচনাকালে এই ঘোষণা দেন ‘তুফান’ নির্মাতা। 

বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নির্মাতাকে প্রশ্ন করেন, জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সিনেমা বানাবেন কি না? জবাবে রাফী বলেন, ‘এই জুলাই অভ্যুত্থানে এত এত গল্প। এই জুলাই নিয়ে অনেকগুলো সিনেমা বানাতে হবে। আমি আমার জায়গা থেকে খুব চেষ্টা করব। খুব তাড়াতাড়িই হয়ত নির্মাণ করব। সেটা মুগ্ধকে নিয়ে হোক বা পুরো ঘটনা নিয়ে হোক কিংবা শেখ হাসিনা পালিয়ে যাওয়া নিয়ে হোক। আমার তো সত্য ঘটনা বলতে ভালোই লাগে। এত এত টুইস্ট, গল্প, কেন বানাব না।’

রাফী আরো বলেন, ‘সিনেমা এমনই শিল্প, যার মাধ্যমে প্রতিবাদ করা যায়, সমাজব্যবস্থাকে তুলে আনা যায়। এই যে আন্দোলন হলো, একটা সময় কিন্তু মানুষ ভুলে যাবে। কিন্তু এগুলো সিনেমাতে থাকলে মানুষের মনে থাকবে।’

বর্তমানে শরীফুল রাজ ও ওপার বাংলার জিৎকে নিয়ে ‘লায়ন’-এর প্রস্তুতি নিচ্ছেন এই নির্মাতা।

ট্যাগ: বিনোদন
৩৬ জুলাইয়ে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে মিলছে ইন্টারনে…
  • ০৫ আগস্ট ২০২৬
সরকারের বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামালপুরে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক…
  • ০৫ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসএড পরীক্ষার ফরম পূরণের বিজ্…
  • ০৫ আগস্ট ২০২৬
শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দো…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদলের হামলার প্রতিবাদে জবিতে আজ বিক্ষোভ করবে ছাত্রশক্তি
  • ০৫ আগস্ট ২০২৬