বিচ্ছেদের সময় হৃতিকের কাছে কত টাকা দাবি করেছিলেন সুজান

২০ অক্টোবর ২০২৪, ১২:৫৮ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:০৫ AM
সুজান খান ও হৃতিক রোশন

সুজান খান ও হৃতিক রোশন © সংগৃহীত

বলিউডের বিগ বাজেট ডিভোর্স নিয়ে চর্চা চলে প্রতিনিয়ত, যা নিয়ে ভক্ত-অনুরাগীদের মনে কৌতূহলে শেষ নেই। এমনই এক বড় বাজেটের বিচ্ছেদ হয়েছিল সুজান খান ও হৃতিক রোশনের। 

২০০০ সালের ২০ ডিসেম্বর ছোটবেলার প্রেমিকা সুজানকে বিয়ে করেন হৃতিক। তবে ২০১৪ সালের ১ নভেম্বর তাদের বিচ্ছেদের খবরে তোলপাড় হতে থাকে সব মহলে। জানা যায়, অন্য নারীর প্রতি আকর্ষণের কারণেই সুজানের থেকে ক্রমশ দূরে সরছিলেন হৃতিক।

জানা যায়, ভরণপোষণ বাবদ হৃতিকের কাছ থেকে প্রায় ৪০০ কোটি চেয়েছিলেন সুজান খান। তবে এত টাকা দিতে চাননি বলিউডের গ্রিক গড। অনুরোধের শেষমেশ ২০ কোটি ছাড় দিয়েছিলেন সুজান। পরে ৩৮০ কোটি টাকা দিতে হয়েছিল হৃতিককে।

আরও পড়ুন: পরিবারে অভাব-অনটন, খারাপ সময়ে যেভাবে কাটাতেন আমির খান

তবে এ কারণে তাদের বন্ধুত্বে কিন্তু কোনো ছেদ পড়েনি। প্রেম না থাকলেও বিয়ে ভাঙলেও আজও তারা বন্ধু। এমনকি তাদের দুই সন্তান হৃদান ও রেহানকে একসঙ্গেই মানুষ করছেন দুজনে। 

ব্যক্তিগত জীবনে দুজনেই এগিয়ে গেছেন অনেকটাই। এ মুহূর্তে সাবা আজাদের সঙ্গে সম্পর্কে আছেন হৃতিক রোশন। অন্যদিকে সাবেক স্ত্রীও শুরু করেছেন নতুন পথচলা। অভিনেতা আরসালান গোনির সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন তিনি।

ট্যাগ: বলিউড
যুক্তরাষ্ট্রে বুয়েটের সাবেক শিক্ষার্থী ইরফান আল-হুসাইনির মৃ…
  • ০৫ আগস্ট ২০২৬
ময়মনসিংহে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ
  • ০৫ আগস্ট ২০২৬
জামায়াত-শিবিরকে মোকাবিলা করার জন্য ছাত্রদল একাই যথেষ্ট: রাক…
  • ০৫ আগস্ট ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ১০,…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদলের সঙ্গে শিবিরের সংঘর্ষে উত্তপ্ত বরিশাল বিশ্ববিদ্যাল…
  • ০৫ আগস্ট ২০২৬
বজ্রপাত ঠেকাতে ৫ কিলোমিটার সড়কে তালগাছ রোপণের উদ্যোগ ওমর শর…
  • ০৫ আগস্ট ২০২৬