সাকিবের ছবিতে জুতা মেরে অসম্মান, উপস্থাপিকার ক্ষোভ

১৩ অক্টোবর ২০২৪, ০২:৩৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
শ্রাবণ্য তৌহিদা ও সাকিব আল হাসান

শ্রাবণ্য তৌহিদা ও সাকিব আল হাসান © সংগৃহীত

দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ছবি টানিয়ে জুতাপেটা করেছেন একদল শিক্ষার্থী। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের চত্বরে এমন ঘটনা ঘটেছে। একই সঙ্গে স্টেডিয়াম এলাকায় সাকিববিরোধী গ্রাফিতিও আঁকেন তারা।

তবে সাকিবের বিপক্ষে শিক্ষার্থীদের এমন অবস্থান মোটেও ভালোভাবে দেখছেন না দেশের বর্তমান সময়ের জনপ্রিয় উপস্থাপক, মডেল ও অভিনেত্রী শ্রাবণ্য তৌহিদা।

শনিবার (১২ অক্টোবর) ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে সাকিবের ছবিতে জুতাপেটার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি যখন বাংলাদেশ এমন ধরনের মানুষদের দেখি, তখন খুবই দুঃখ পাই। আমি তাদের জিজ্ঞেস করতাম, আপনাদের কি এতটুকু বুদ্ধি আছে? সে (সাকিব) কি দেশের ক্রিকেটের জন্য কিছুই করেনি?’

শ্রাবণ্যর সেই স্ট্যাটাসে অনেকেই মন্তব্য করেছেন। তাদের কেউ সাকিবের পক্ষ নিয়েছেন, আবার কেউ বিক্ষুব্ধ শিক্ষার্থীদের পক্ষ নিয়েছেন। তবে এই মডেল স্পষ্টই সাকিবের পক্ষ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নীরব থাকা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান দুঃখ প্রকাশ করেছেন। সেই সঙ্গে নিজের ক্যারিয়ারের শেষ টেস্টটি তিনি খেলতে চাইছেন দেশের মাটিতে।

তবে তার এমন আকুতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীদের একাংশ। প্রতিবাদ হিসেবে সাকিবের ছবি টানিয়ে জুতাপেটা করেছেন তারা।

ট্যাগ: বিনোদন
জুলাইয়ের অনুষ্ঠানে দর্শক সারিতে ড. ইউনূস, মঞ্চে ডেকে নিলেন …
  • ০৫ আগস্ট ২০২৬
দেশে অস্থিরতা, যা বললেন প্রধানমন্ত্রী
  • ০৫ আগস্ট ২০২৬
ইবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা, ক্যাম্পাসজুড়ে মাইকিং
  • ০৫ আগস্ট ২০২৬
জবিতে ছাত্রদলের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে জা…
  • ০৫ আগস্ট ২০২৬
ইতিহাস বিকৃতির অভিযোগ, জুলাইয়ের অনুষ্ঠান বয়কট করলেন এনসিপি …
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকিট মিলবে অনলাইনে, যেভ…
  • ০৫ আগস্ট ২০২৬