বিয়ে করলেন চিত্রনায়িকা শিরিন শিলা

১১ অক্টোবর ২০২৪, ০৪:১২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
শিরিন শিলা ও আবিদুল মহায়মীন সাজিল

শিরিন শিলা ও আবিদুল মহায়মীন সাজিল © সংগৃহীত

বিয়ের পিঁড়িতে বসলেন চিত্রনায়িকা শিরিন শিলা। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে ভালোবাসার মানুষ আবিদুল মহায়মীন সাজিলের সঙ্গে তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নায়িকা নিজেই।

ছয় বছর আগে সাজিলের সঙ্গে প্রথম পরিচয় শিরিন শিলার। এরপর ভালো লাগা থেকে একসময় গড়ে ওঠে প্রেম। শিরিন শিলা বলেন, ‘আমাদের সম্পর্ক ছয় বছরের। মজার বিষয় হলো, ছয় বছর আগে ১০ অক্টোবরে আমাদের পরিচয় হয়। আর এই ১০ অক্টোবরে আমরা বিয়ে করলাম। আপাতত ঘরোয়া আয়োজনে বিয়েটা হচ্ছে। আগামী জানুয়ারিতে সবাইকে নিয়ে ধুমধাম করে অনুষ্ঠান করার পরিকল্পনা আছে।’

শিরিন শিলা আরও জানান, সাজিলের বাড়ি ভৈরবে। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে গ্র্যাজুয়েশন করেছেন। বর্তমানে তাঁদের পারিবারিক ট্রাভেল এজেন্সির ব্যবসার সঙ্গে যুক্ত।

আর পড়ুন: তৃতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন শাকিব খান

নতুন জীবনের পরিকল্পনা জানতে চাইলে শিরিন শিলা বলেন, ‘দুজনে মিলে একটা সুন্দর জীবন কাটাতে চাই। দোয়া করবেন, যেন আমাদের পারস্পরিক আস্থার জায়গাটা ঠিক থাকে। সাজিল খুব ভালো মনের একজন মানুষ। বিয়ে মানে তো দুটি পরিবারের মেলবন্ধন। সেই বন্ধনটা ঠিক রেখেই স্বপ্ন বুনতে চাই।’

২০১৪ সালে ওয়াজেদ আলী সুমনের ‘হিটম্যান’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল শিলার। গত সপ্তাহে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘জিম্মি’ সিনেমাটি। তবে অভিনয় নয়, ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় ছিলেন তিনি। কখনো ক্যাসিনো-কাণ্ড, কখনো আবার বিদেশ ভ্রমণ নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে শিরিন শিলাকে।

দেশে অস্থিরতা, যা বললেন প্রধানমন্ত্রী
  • ০৫ আগস্ট ২০২৬
ইবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা, ক্যাম্পাসজুড়ে মাইকিং
  • ০৫ আগস্ট ২০২৬
জবিতে ছাত্রদলের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে জা…
  • ০৫ আগস্ট ২০২৬
ইতিহাস বিকৃতির অভিযোগ, জুলাইয়ের অনুষ্ঠান বয়কট করলেন এনসিপি …
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকিট মিলবে অনলাইনে, যেভ…
  • ০৫ আগস্ট ২০২৬
সরকারি তোলারাম কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন
  • ০৫ আগস্ট ২০২৬