তৃতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন শাকিব খান

১০ অক্টোবর ২০২৪, ০৬:১৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
শাকিব খান

শাকিব খান

ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান। ব্যক্তিজীবনে তিনি দু’বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তবে দুটি বিয়েই ছিল গোপনে। প্রথমে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেন তিনি। তার সাথে সংসার টিকেছিল ১০ বছর।

এরপর ২০১৮ সালে অপু বিশ্বাসকে ডিভোর্স দিয়ে চিত্রনায়িকা শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব। তবে সেই সংসারও টেকেনি। বিয়ের কয়েক বছরের মাথায় আলাদা হয়ে যায় তারা। শাকিবের দুই সংসারে রয়েছে দুইটি সন্তান।

তবে শাকিব খানের পরিবার চাচ্ছে, তাদের সন্তান আবারও বিয়ে করে সংসারী হোক। সম্প্রতি আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন শাকিব খান। 

যেখানে নিজের তৃতীয় বিয়ে প্রসঙ্গেও কথা বলেছেন নায়ক। শাকিব বলেন, ‘মানুষ একা থাকতে পারে না। পরিবার এবং সমাজ নিয়ে বেঁচে থাকে। দেখা যাক, কোনও তাড়াহুড়ো নেই যে নির্দিষ্ট কোনও বছরের মধ্যে বিয়ে করতে হবে। যদি তেমন কিছু হয়, সেটা পারিবারিকভাবে হবে এবং বিয়ের পর্যায়ে যাবে।’

এসময় বাবা-মায়ের ইচ্ছের কথা উল্লেখ করে নায়ক বলেন, ‘আমার বাবা-মায়ের যেহেতু বয়স হয়েছে সন্তান হিসেবে তারা আমাকে সংসারী দেখতে চান।’

সাক্ষাৎকারে নিজের দুই সন্তান প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘ওরা এখনো অনেক ছোট। বুঝতে শেখেনি। স্কুলে যাচ্ছে, লেখাপড়া করছে। বাবা হিসেবে আমি ওদের উজ্জ্বল ভবিষ্যৎ চাই। আমি চাই ওরা আমার চেয়েও অনেক বড় হোক। ওদের সুন্দর ভবিষ্যৎ দেয়ার জন্য যা যা করতে হয় বাবা হিসেবে আমি করে যাবো।’

ট্যাগ: বিনোদন
দেশে অস্থিরতা, যা বললেন প্রধানমন্ত্রী
  • ০৫ আগস্ট ২০২৬
ইবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা, ক্যাম্পাসজুড়ে মাইকিং
  • ০৫ আগস্ট ২০২৬
জবিতে ছাত্রদলের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে জা…
  • ০৫ আগস্ট ২০২৬
ইতিহাস বিকৃতির অভিযোগ, জুলাইয়ের অনুষ্ঠান বয়কট করলেন এনসিপি …
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকিট মিলবে অনলাইনে, যেভ…
  • ০৫ আগস্ট ২০২৬
সরকারি তোলারাম কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন
  • ০৫ আগস্ট ২০২৬