এবার রিয়ার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

০৬ অক্টোবর ২০২৪, ০৩:৫৭ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৫ AM
রিয়া চক্রবর্তী

রিয়া চক্রবর্তী © সংগৃহীত

বলিউডের তারকা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর বিতর্কে জড়িয়েছিলেন রিয়া চক্রবর্তী। সুশান্তের পরিবারের পক্ষ থেকে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগ করা হয় রিয়ার বিরুদ্ধে। তবে মাদক নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার করা হয়েছিল তাকে। এ কারণে কয়েক দিন কারাভোগ করেন তিনি। পরে সবকিছু সামলে আবারও অভিনয়ে ফিরতে শুরু করেন রিয়া। এরই মধ্যে নতুন করে ঝামেলায় পড়েন রিয়া।

এবার একটি অ্যাপ নিয়ে সমস্যায় পড়েছেন তিনি। এই অ্যাপ ব্যবহার করে প্রায় ৫০০ কোটি টাকার প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ গ্রাহকদের। সেই অ্যাপের প্রচারণা করেছিলেন রিয়া। এ ঘটনায় তাকে তলব করেছে দিল্লি পুলিশ।

তবে শুধু রিয়া নন, এই অ্যাপের হয়ে প্রচার করে বিপাকে পড়েছেন কৌতুকশিল্পী ভারতী সিংহ, নেটপ্রভাবী এলভিশ যাদবও। তাদেরও পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। অসংখ্য ব্যবহারকারীর কাছ থেকে অভিযোগ পেয়ে তৎপর হয় পুলিশ এবং পদক্ষেপ গ্রহণ করে। চলতি বছরের ফেব্রুয়ারিতে এই অ্যাপ বাজারে এসেছিল।

এই অ্যাপ প্রতিশ্রুতি দিয়েছিল, অর্থ বিনিয়োগ করলে তা পরিমাণে কয়েক গুণ বৃদ্ধি পাওয়ার পর ফেরত পাবেন ব্যবহারকারীরা। কিন্তু এমনটা হয়নি; বরং কোটি কোটি টাকা খুইয়েছেন ব্যবহারকারীরা।

ট্যাগ: বলিউড
ব্যাবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পেলে ব…
  • ০৫ আগস্ট ২০২৬
টিবি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন গণশিক্ষা প্রতি…
  • ০৫ আগস্ট ২০২৬
সারা দেশ অশান্ত হলেও আমার ক্যাম্পাসে এখনো শৃঙ্খলা বিরাজমান:…
  • ০৫ আগস্ট ২০২৬
দুই দিনে তিন বিশ্ববিদ্যালয়সহ ১৩ শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘর্ষ, আ…
  • ০৫ আগস্ট ২০২৬
পুলিশ দেখে দৌড়, খালে পড়ে কলেজছাত্রের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব
  • ০৫ আগস্ট ২০২৬