চলে গেলেন ‘হ্যারি পটার’ অভিনেত্রী ম্যাগি স্মিথ

২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৬ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৮ PM
ম্যাগি স্মিথ

ম্যাগি স্মিথ © সংগৃহীত

বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মৃত্যুবরণ করলেন বর্ষীয়ান ব্রিটিশ অভিনেত্রী ম্যাগি স্মিথ। বিখ্যাত হ্যারি পটার সিরিজে প্রফেসর ম্যাকগোনাগল-এর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। পাশাপাশি ডাউনটন অ্যাবের জন্য পরিচিতি পান অভিনেত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে দুইবার অস্কার জিতেছেন ম্যাগি। ১৯৬৯ সালে দ্য প্রাইম অফ মিস জিন ব্রোডির জন্য প্রথম অস্কার জিতেছিলেন তিনি। ১৯৭০ সালে ক্যালিফোর্নিয়া স্যুট ছবিতে সহ অভিনেত্রীর জন্য একাডেমি অ্যাওয়ার্ড জিতেছিলেন অভিনেত্রী।

উল্লেখ্য, ক্যারিয়ারে সবচেয়ে জনপ্রিয় ছবি হলো হ্যারি পটারের সিরিজ। হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অফ ফায়ার, হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অফ সিক্রেটসহ বেশ কয়েকটি ছবিতে তার অভিনয় বিশেষভাবে নজর কেড়েছে।

চুরি করতে এসে গৃহবধূর কামড়ে আঙুল হারাল চোর, অতঃপর...
  • ০৫ আগস্ট ২০২৬
ব্যাবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পেলে ব…
  • ০৫ আগস্ট ২০২৬
টিবি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন গণশিক্ষা প্রতি…
  • ০৫ আগস্ট ২০২৬
সারা দেশ অশান্ত হলেও আমার ক্যাম্পাসে এখনো শৃঙ্খলা বিরাজমান:…
  • ০৫ আগস্ট ২০২৬
দুই দিনে তিন বিশ্ববিদ্যালয়সহ ১৩ শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘর্ষ, আ…
  • ০৫ আগস্ট ২০২৬
পুলিশ দেখে দৌড়, খালে পড়ে কলেজছাত্রের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬