অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় অর্থ সংগ্রহে কনসার্ট

১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৮ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৮ PM
অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় অর্থ সংগ্রহে কনসার্ট

অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় অর্থ সংগ্রহে কনসার্ট © সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলনে আর্থিকভাবে অসচ্ছল আহতদের পাশে দাঁড়াতে অর্থ তহবিল সংগ্রহে কনসার্টের আয়োজন করেছে ব্যান্ড সংগীতশিল্পীদের কয়েকজন। ‘স্বাধীন কণ্ঠস্বর: গণ-আন্দোলনে আহতদের জন্য গান’ শিরোনামে এই কনসার্টে পারফর্ম করবে আভাস, আর্বোভাইরাস, সাবকনশাস, এরশাদ জামান, তুলকালাম, সোনার বাংলা সার্কাস, হাইওয়ে, ওঙ্কার ও ডোপামিন।

আগামী শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে এ কনসার্ট অনুষ্ঠিত হবে। ফিফার পেজে চিরকুটের গানফিফার পেজে চিরকুটের গান আয়োজক হিসেবে রয়েছে থার্টি সিক্স এন্টারটেইনমেন্ট।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জাহিদ হাসান কাকন ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘‌ছাত্র-জনতার এই আন্দোলনে অনেকেই নিহত হয়েছেন, আবার অনেকে আহত হয়েছেন; অর্ন্তবর্তী সরকার, বিভিন্ন সংগঠন ও আমার আশপাশের অনেকে নানাভাবে তাদের পাশে দাঁড়াচ্ছেন। আমরা মিউজিশিয়ানরা এই বিষয়টা নিয়ে নিজেদের মধ্যে আলাপ করেছিলাম। আমাদের মনে হয়েছে, আমরা ছোট পরিসরে আন্দোলনে আহতদের মধ্যে যাদের আর্থিক দৈন্যতা রয়েছে, এমন পরিবারের পাশে দাঁড়াব।’

তিনি আরও বলেন, ‘এই কনসার্টের জন্য আমাদের একটা টিম কাজ করছে। তারা ঢাকা-সোহরাওয়ার্দী-মিটফোর্ড মেডিকেলে ঘুরে ঘুরে ২০-৩০ জনের একটা তালিকা তৈরি করছে। কনসার্টের টিকিট বিক্রি থেকে যে টাকা উঠবে সেটা দিয়ে আমরা তাদের পাশে দাঁড়াব।’

আয়োজনে কনসার্টের পাশাপাশি থাকছে ছাত্র-জনতার আন্দোলনের চিত্র প্রদর্শনী। শ্রোতারা সকাল ১১টা থেকে ভেন্যুতে প্রবেশ করতে পারবেন। ইতোমধ্যে টিকিফাই (https://tickify.live/) প্ল্যাটফর্মে এ কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। জানা যায়, সংগৃহীত অর্থ ভেন্যুতেই আহতদের পরিবারের কাছে তুলে দেওয়া হবে। পাশাপাশি ব্যক্তিগতভাবে কেউ চাইলে এই উদ্যোগের মাধ্যমে আর্থিক সহায়তা করতে পারবেন।

এসএসসির ফল নিয়ে আন্তঃশিক্ষা বোর্ডের সভা কাল
  • ০৫ আগস্ট ২০২৬
চুরি করতে এসে গৃহবধূর কামড়ে আঙুল হারাল চোর, অতঃপর...
  • ০৫ আগস্ট ২০২৬
ব্যাবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পেলে ব…
  • ০৫ আগস্ট ২০২৬
টিবি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন গণশিক্ষা প্রতি…
  • ০৫ আগস্ট ২০২৬
সারা দেশ অশান্ত হলেও আমার ক্যাম্পাসে এখনো শৃঙ্খলা বিরাজমান:…
  • ০৫ আগস্ট ২০২৬
দুই দিনে তিন বিশ্ববিদ্যালয়সহ ১৩ শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘর্ষ, আ…
  • ০৫ আগস্ট ২০২৬