আবরার ফাহাদকে নিয়ে শর্টফিল্ম, মুক্তি পাচ্ছে তার মৃত্যুবার্ষিকীতে

১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৩ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৯ PM
আবরার ফাহাদ

আবরার ফাহাদ © সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের মৃত্যু হয়েছিল ২০১৯ সালের ৭ অক্টোবর। অমানবিকভাবে সেদিন পিটিয়ে মারা হয় তাকে। আবরারকে নিয়ে নির্মিত শর্ট ফিল্ম ‘রুম নম্বর ২০১১’ মুক্তি পাচ্ছে তার মৃত্যুবার্ষিকীতে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী শেখ জিসান আহমেদের উদ্যোগেই নির্মিত হয়েছে সিনেমাটি। এতে অভিনয় করেছেন প্রায় শতাধিক শিক্ষার্থী।সিনেমা নির্মাণের খবরটি জিসু এন্টারটেইনমেন্ট নামক পেজ থেকে করা এক পোস্টে জানা যায়। পোস্টে শর্ট ফিল্মটির একটি পোস্টার প্রকাশ করা হয়েছে।

পোস্টারের লেখা হয়েছে, আসছে ‘রুম নম্বর ২০১১।’ সত্য ঘটনা অবলম্বনে নির্মিত আমাদের প্রথম মৌলিক কাজ। বাংলাদেশ এবং আমেরিকায় একই সময়ে রিলিজ হবে। পেজ থেকে ‘একটিফুল’কে ধন্যবাদ দেওয়া হয়েছে। যদিও পোস্টারে আবরারের কথা উল্লেখ নেই।

জিসু এন্টারটেইনমেন্টের সিইও শেখ জিসান আহমেদ বলেন, হ্যাঁ, এটি আবরার ফাহাদের ঘটনা অবলম্বনে নির্মাণ হয়েছে। বর্তমানে ফিল্মটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। ইচ্ছা আছে আগামী ৭ অক্টোবর আবরারের মৃত্যুবার্ষিকীতে সিনেমাটি মুক্তি দেওয়ার।

তিনি আরও বলেন, ২৫ মিনিটের হতে পারে সিনেমাটি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইউটিউবেও মুক্তি দেয়া হবে। বাংলাদেশ এবং আমেরিকায় মুক্তি পাবে ‘রুম নম্বর ২০১১।’

এসএসসির ফল নিয়ে আন্তঃশিক্ষা বোর্ডের সভা কাল
  • ০৫ আগস্ট ২০২৬
চুরি করতে এসে গৃহবধূর কামড়ে আঙুল হারাল চোর, অতঃপর...
  • ০৫ আগস্ট ২০২৬
ব্যাবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পেলে ব…
  • ০৫ আগস্ট ২০২৬
টিবি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন গণশিক্ষা প্রতি…
  • ০৫ আগস্ট ২০২৬
সারা দেশ অশান্ত হলেও আমার ক্যাম্পাসে এখনো শৃঙ্খলা বিরাজমান:…
  • ০৫ আগস্ট ২০২৬
দুই দিনে তিন বিশ্ববিদ্যালয়সহ ১৩ শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘর্ষ, আ…
  • ০৫ আগস্ট ২০২৬