বিপ্লবী ছাত্র-জনতা ও পরিবারের পাশে দাঁড়াতে ‘মুক্তি কনসার্ট’ করবে বামবা

১৯ আগস্ট ২০২৪, ০৭:৩৭ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৩ AM
মুক্তি কনসার্টের পোস্টার

মুক্তি কনসার্টের পোস্টার © সংগৃহীত

ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে দেশজুড়ে আহত বিপ্লবী ও তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে এবার একটি বিশেষ কনসার্ট আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশনস (বামবা)। আগামী ৩১ আগস্ট রাজধানী ঢাকায় কনসার্টটি অনুষ্ঠিত হবে। বামবা কর্তৃক আয়োজিত সংগীত অনুষ্ঠানটির শিরোনাম নির্ধারণ করা হয়েছে ‘মুক্তি কনসার্ট’। 

সোমবার (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে বামবা’র পেজ থেকে দেওয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে রাজধানীতে আয়োজিত হলেও এখনও লাইনআপ ও ভেন্যু চূড়ান্ত করা হয়নি। দেশের শীর্ষসারির ব্যান্ডগুলোর মধ্যে এ বিষয়ে আলোচনা চলছে। জানা গেছে, শিগগিরই বামবা’র ফেসবুক পেজে কনসার্ট সম্পর্কিত পরবর্তী তথ্য প্রকাশিত হবে।

ওই পোস্টে ‘একতার ডাক’ দিয়ে ব্যান্ড মিউজিক শিল্পীদের সংগঠন বামবা’র ফেসবুক পেজে বলা হয়, ‌‘মহান পরিবর্তনের সময়ে, সংগীত আমাদের একত্রিত করার ক্ষমতা রাখে। দিনব্যাপী এই আয়োজনের জন্য বামবা গর্বিত, যেখানে থাকছে শীর্ষস্থানীয় বাংলাদেশি ব্যান্ডের পারফরম্যান্স এবং আরও অনেক কিছু।’

যোগ করে বলা হয়, ‘তবে এই কনসার্ট কেবল সংগীত নয়, তার চেয়েও বেশি কিছু—একটি উদ্যোগ নেওয়ার আহ্বান। স্বাধীনতা ও ন্যায়ের জন্য ছাত্র আন্দোলন যারা লড়াই করেছেন, সেই আহত বিপ্লবীদের এবং তাদের পরিবারের সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি।’

‘আসুন একত্রিত হয়ে বাংলাদেশের স্বাধীনতা ও ঐক্যের এক নতুন যুগ গড়ে তুলি’—এমন বার্তা দিয়ে সংগীতশিল্পীদের সংগঠনটি বিভিন্ন প্রতিষ্ঠানকে স্পন্সর হওয়ার আহ্বান জানিয়েছে। বলছে, ‘আমাদের আপনার সমর্থন প্রয়োজন! পরিবর্তন আনতে স্পন্সর ও অংশীদার হউন।’ জানা গেছে, মুক্তি কনসার্ট থেকে প্রাপ্ত তহবিল সরাসরি আহতদের চিকিৎসার জন্য ব্যয় হবে।

গরু জবাইকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৮ মার্চ ২০২৬
এসএসসি পাসেই নিয়োগ দেবে প্রমি এগ্রো ফুডস, আবেদন শেষ ৯ এপ্রিল
  • ১৮ মার্চ ২০২৬
ট্রেন দুর্ঘটনায় বহু যাত্রী আহত, সর্বশেষ যা জানা যাচ্ছে
  • ১৮ মার্চ ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ৩…
  • ১৮ মার্চ ২০২৬
একসঙ্গে প্রাণ হারালেন বাবা ও ৫ বছরের ছেলে
  • ১৮ মার্চ ২০২৬
ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য নেই বিশেষ আয়োজন
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence