কেন শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন না অপু বিশ্বাস!

১৭ আগস্ট ২০২৪, ০৭:৪৭ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৭ AM
নায়িকা অপু বিশ্বাস ও শেখ হাসিনা

নায়িকা অপু বিশ্বাস ও শেখ হাসিনা © টিডিসি ফটো

ঢালিউড নায়িকা অপু বিশ্বাস মাত্র একশ টাকা পারিশ্রমিকে ‘শেখ রাসেলের আর্তনাদ’ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন। সেসময় সিনেমাটিতে নায়িকা অপু বাংলাদেশের পলায়নকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার বিষয়ে চুক্তিবদ্ধ হন। সম্প্রতি পরিস্থিতি পাল্টে যাওয়ার পর এই নায়িকা দাবী করেছেন তিনি অভিনয় করছেন না। 

সিনেমায় চুক্তিবদ্ধের ঘটনা ঘটে চলতি বছরের জানুয়ারিতে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কথা থাকলেও দেশের পরিবর্তিত পটভূমিতে এই নায়িকা দাবি করেছেন, অনেক আগেই ছবিটির চুক্তি থেকে সরে এসেছেন তিনি। এই মুহূর্তে এ ব্যাপারে তিনি কিছু জানেন না।

সেই সময় ছবির পরিচালক সালমান হায়দার বলেছিলেন, ‘এই চরিত্রে অভিনয়ের জন্য অপু কোনো পারিশ্রমিক নিতে চাননি। নামমাত্র ১০০ টাকা দিয়ে তাকে সিনেমায় যুক্ত করেছি।’ অপু বিশ্বাসও তখন বলেছিলেন, ‘সিনেমাটির গল্প শুনে একবাক্যে রাজি হয়ে যাই।ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে। আশা করছি, কাজটি দারুণ হবে। শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি।’

এখন অপু বিশ্বাস দাবি করছেন, ‘চুক্তি হওয়ার এক মাসের মাথায়, অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই কাজটি না করার কথা ছবির প্রযোজক ও পরিচালককে জানিয়ে দিয়েছিলাম। কিন্তু ওই সময় গণমাধ্যমে খবরটি বের হয়নি। হলে হয়তো আরো আগেই আপনারা জানতে পারতেন।’ তিনি বলেন, ‘চুক্তির পর কিছুদিনের মাথায় দেখলাম, ছবির প্রযোজক, পরিচালকের কথা ও কাজের মিল নেই। তখনই ছবিটি থেকে সরে আসার সিদ্ধান্ত নিই। সত্যি কথা, কাজটি নিয়ে তাদের কমিটমেন্ট ঠিক ছিল না।

টিবি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন গণশিক্ষা প্রতি…
  • ০৫ আগস্ট ২০২৬
সারা দেশ অশান্ত হলেও আমার ক্যাম্পাসে এখনো শৃঙ্খলা বিরাজমান:…
  • ০৫ আগস্ট ২০২৬
দুই দিনে তিন বিশ্ববিদ্যালয়সহ ১৩ শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘর্ষ, আ…
  • ০৫ আগস্ট ২০২৬
পুলিশ দেখে দৌড়, খালে পড়ে কলেজছাত্রের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব
  • ০৫ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতির অনুষ্ঠানে হট্টগোল, চলে গেলেন কূটনীতিকরা
  • ০৫ আগস্ট ২০২৬