‘হন্যে হয়ে’ আরাফাতকে খুঁজছেন হিরো আলম 

১৫ আগস্ট ২০২৪, ০৭:৪০ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৮ AM
মোহাম্মদ আলী আরাফাত ও হিরো আলম

মোহাম্মদ আলী আরাফাত ও হিরো আলম © ফাইল ছবি

হন্যে হয়ে মোহাম্মদ আলী আরাফাতকে এখন খুঁজছেন হিরো আলম। ২০২৩ সালে ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচনে সাবেক তথ্য-প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের প্রতিদ্বন্দ্বী ছিলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। প্রার্থী হওয়ায় সে সময় হিরো আলমকে রাস্তায় ফেলে পিটিয়েছিল মোহাম্মদ এ আরাফাতের লালিত দুর্বৃত্তরা। 

ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জিতে প্রতিমন্ত্রী হয়েছিলেন আরাফাত। 

হিরো আলম বলেন, আপনারা দেখেছেন আমি ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে সাবেক প্রতিমন্ত্রী আরাফাতের নির্দেশে কিছু লোক আমাকে মেরে ফেলতে চেয়েছিল। দায়িত্বরত পুলিশও আমার পাশে দাঁড়ায়নি। 

তিনি আরও বলেন, কোনো মতে বেঁচে ফিরেছিলাম। সে বিচার আমি আজও পাইনি। এখন আমি আরাফাতকে খুঁজছি। তাকে পেলে ধরে মামলা করব। সে আমার জেতা আসন ছিনতাই করেছে।

এর আগে, ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে একতারা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন হিরো আলম।  নৌকা প্রতীক নিয়ে আরাফাত পেয়েছিলেন ২৮ হাজার ৮১৬ ভোট, এবং হিরো আলম পেয়েছিলেন ৫ হাজার ৬০৯ ভোট। গুলশান, বনানী, বারিধারা এবং ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে এ আসন। এ দুই প্রতীদ্বন্দ্বী ছাড়াও বিভিন্ন প্রতীক নিয়ে ৮ প্রার্থী অংশ নিলেও উপ-নির্বাচনে ছিল না বিএনপির কোনো প্রার্থী।

টিবি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন গণশিক্ষা প্রতি…
  • ০৫ আগস্ট ২০২৬
সারা দেশ অশান্ত হলেও আমার ক্যাম্পাসে এখনো শৃঙ্খলা বিরাজমান:…
  • ০৫ আগস্ট ২০২৬
দুই দিনে তিন বিশ্ববিদ্যালয়সহ ১৩ শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘর্ষ, আ…
  • ০৫ আগস্ট ২০২৬
পুলিশ দেখে দৌড়, খালে পড়ে কলেজছাত্রের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব
  • ০৫ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতির অনুষ্ঠানে হট্টগোল, চলে গেলেন কূটনীতিকরা
  • ০৫ আগস্ট ২০২৬