শান্তি চাই, প্রতিহিংসা চাই না: পরী মণি

০৭ আগস্ট ২০২৪, ১১:৩৫ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৪২ AM
পরী মণি

পরী মণি © সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে গেছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দেশত্যাগের ২৪ ঘণ্টা পরেই বিলুপ্ত করা হয়েছে জাতীয় সংসদ। খবরটি প্রকাশ্যে আসতেই সাধারণ মানুষদের সঙ্গে বিজয় উল্লাসে মেতে ওঠে দেশের তারকা অঙ্গন। বিভিন্ন অভিনয়শিল্পী, চিত্রতারকা, সংগীতশিল্পীরা সামাজিক মাধ্যমে তাদের উল্লাস প্রকাশ করেন।

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি তাদের একজন। ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়িকা দেশের সম্পদ বিনষ্ট না করতে দেশবাসীকে সংযত হওয়ার অনুরোধ করেন। মঙ্গলবার (৬ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক ফেসবুক পোস্টে তিনি এমন অনুরোধ জানান। 

সামাজিক মাধ্যমে পরী মণি লিখেছেন, 'শান্তি চাই। লুটপাট, থানা আক্রমণ, প্রতিহিংসা চাই না।'

এর আগে, চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাধারণ জনগণের পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন পরি মণি। 

ইতিহাস লেখার জন্য ত্যাগ লাগে না, লাগে ক্ষমতা
  • ০৫ আগস্ট ২০২৬
জাতীয় ঐক্য গড়ে না তুললে আবারও ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটতে…
  • ০৫ আগস্ট ২০২৬
গণভোটের দাবি থেকে সরে আসতে আমাদেরকে লোভ দেখানো হয়েছে- বিরোধ…
  • ০৫ আগস্ট ২০২৬
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুত প…
  • ০৫ আগস্ট ২০২৬
‘দায়িত্ব নেওয়ার পর ৫ আগস্ট আসার আগেই সংস্কারকাজগুলো শুরু কর…
  • ০৫ আগস্ট ২০২৬
বাংলাদেশ সিরিজের আগে দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া
  • ০৫ আগস্ট ২০২৬