‘গণতান্ত্রিক সরকার দেখতে চাই যা হবে নিরপেক্ষ দুর্নীতিমুক্ত’

০৭ আগস্ট ২০২৪, ০৮:৫১ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫০ AM
উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত

উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত © ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। আন্দোলনে ছাত্রদের এমন বিজয়ের পর জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত তরুণ প্রজন্মকে অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেন, এই তরুণ প্রজন্মকে অভিনন্দন জানাই যাদের প্রাণের বিনিময়ে আমাদের বিজয় হলো, তাদের আত্মার শান্তি কামনা করি এবং এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। ’৫২, ’৬৯ ও ’৯০-এর মতো ’২৪ সালেও গণআন্দোলনেও নেতৃত্বে ছিল ছাত্ররা। কখনোই ছাত্রদের আন্দোলন পরাজিত হয়নি। এবারও ছাত্ররা সেটা প্রমাণ করে দেখিয়েছে।

আরও পড়ুন: ‘তিন বছর আগে এই ৫ আগস্ট আমার স্বাধীনতা কেড়ে নিয়েছিল’

হানিফ সংকেত আরও বলেন, এ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। একটি গণতান্ত্রিক সরকার দেখতে চাই যা হবে নিরপেক্ষ দুর্নীতিমুক্ত। যাদের মাধ্যমে আমরা একটি সুন্দর বাংলাদেশ পাব।

প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই শোবিজ অঙ্গনের তারকারা নিজেদের মতপ্রকাশ করছেন। বেশির ভাগ ক্ষেত্রেই তারা মতপ্রকাশের মাধ্যম হিসেবে সোশ্যাল মাধ্যম ফেসবুককে বেছে নিয়েছেন।

ইতিহাস লেখার জন্য ত্যাগ লাগে না, লাগে ক্ষমতা
  • ০৫ আগস্ট ২০২৬
জাতীয় ঐক্য গড়ে না তুললে আবারও ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটতে…
  • ০৫ আগস্ট ২০২৬
গণভোটের দাবি থেকে সরে আসতে আমাদেরকে লোভ দেখানো হয়েছে- বিরোধ…
  • ০৫ আগস্ট ২০২৬
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুত প…
  • ০৫ আগস্ট ২০২৬
‘দায়িত্ব নেওয়ার পর ৫ আগস্ট আসার আগেই সংস্কারকাজগুলো শুরু কর…
  • ০৫ আগস্ট ২০২৬
বাংলাদেশ সিরিজের আগে দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া
  • ০৫ আগস্ট ২০২৬