‘তিন বছর আগে এই ৫ আগস্ট আমার স্বাধীনতা কেড়ে নিয়েছিল’

০৫ আগস্ট ২০২৪, ০৫:৪০ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫৩ AM
চিত্রনায়িকা পরীমণি

চিত্রনায়িকা পরীমণি © সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

সোমবার (৫ আগস্ট) তিনি ফেসবুকে লিখেছেন, তিন বছর আগে এই ৫ আগস্ট যেভাবে আমার স্বাধীনতা কেড়ে নিয়েছিলো…। প্রকৃতি হিসেব রাখে মা।

মোহাম্মদ রহিম শিকদার নামে একজন লিখেছেন, আলহামদুলিল্লাহ। জুলুম কখনও চিরস্থায়ী হয় না।

ফারিয়া খান নামে আরেকজন লিখেছেন, মজলুমের কষ্ট চিরকাল থাকে না। কিন্তু জালিমের প্রতি মানুষের ঘৃণা চিরকাল থাকে।

প্রসঙ্গত, বাড়িতে নিষিদ্ধ মাদক রাখার অভিযোগে ২০২১ সালের আগস্ট মাসে গ্রেপ্তার হন চিত্রনায়িকা পরীমণি।

ইতিহাস লেখার জন্য ত্যাগ লাগে না, লাগে ক্ষমতা
  • ০৫ আগস্ট ২০২৬
জাতীয় ঐক্য গড়ে না তুললে আবারও ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটতে…
  • ০৫ আগস্ট ২০২৬
গণভোটের দাবি থেকে সরে আসতে আমাদেরকে লোভ দেখানো হয়েছে- বিরোধ…
  • ০৫ আগস্ট ২০২৬
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুত প…
  • ০৫ আগস্ট ২০২৬
‘দায়িত্ব নেওয়ার পর ৫ আগস্ট আসার আগেই সংস্কারকাজগুলো শুরু কর…
  • ০৫ আগস্ট ২০২৬
বাংলাদেশ সিরিজের আগে দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া
  • ০৫ আগস্ট ২০২৬