ট্রলের শিকার শিশুশিল্পী লুবাবা, নেওয়া হচ্ছে আইনি পদক্ষেপ

৩০ অক্টোবর ২০২৩, ১১:২৯ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৫২ PM
সিমরিন লুবাবা

সিমরিন লুবাবা © সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সম্প্রতি বিদ্রূপের শিকার হয়েছেন প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা। বিষয়টি নিয়ে সরব হয়েছেন তার মা জাহিদা ইসলাম। তিনি জানালেন, ট্রলকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন।

লুবাবার মা বলেন, সিদ্ধান্ত নিয়েছি বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেব। আমি ডেঙ্গুতে আক্রান্ত বলে সময় নিচ্ছি। সুস্থ হলে হারুন সাহেবের (অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) হারুন অর রশিদ) সঙ্গে কথা বলব। কারণ, এটা আমার সন্তানের মানসিক সমস্যার সৃষ্টি করছে।

শিশুশিল্পী হিসেবে সিমরিন লুবাবা খুব অল্প সময়েই জায়গা করে নিয়েছেন দর্শকহৃদয়ে। তবে তার অন্যতম পরিচয় সে প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি। মূলত দাদার হাত ধরেই শোবিজে পথচলা শুরু এই খুদে তারকার।

গান, মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও মনোনিবেশ করেছে লুবাবা। এমনিক সিনেমাতেও সে অভিনয় করছে। বর্তমানে একাধিক সিনেমার কাজ রয়েছে তার হাতে।

সামাজিক মাধ্যমে লুবাবার নামে একের পর এক ফেক অ্যাকাউন্ট খোলা হচ্ছে উল্লেখ করে লুবাবার মা জাহিদা ইসলাম বলেন, লুবাবা টিকটক করে না। অথচ ওর নামে আইডি খুলে টিকটক করছে অনেকে। তাদের ফলোয়ার বাড়ছে।

তিনি বলেন, বিষয়টি আমি খেয়াল করছি। সিদ্ধান্ত নিয়েছি, যারা এসব করছেন তাদের কাউকে ছাড় দেব না। আমার সন্তানকে তারা কটাক্ষ করছেন। আমি তাদের নামে জিডি (সাধারণ ডায়েরি) করব।

এ প্রসঙ্গে লুবাবাও জানিয়েছেন, আমি আম্মুকে সঙ্গে নিয়ে হারুন আঙ্কেলের কাছে যাব। এটা নিয়ে তার সঙ্গে কথা বলব।

প্রসঙ্গত, কয়েক দিন আগে সংবাদকর্মী ও কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে কথোপকথনের এক পর্যায়ে লুবাবা বলেন ‘কেন্দে দিয়েছি’। মুহূর্তেই ভাইরাল হয় ওই ভিডিও। তারপর থেকেই ট্রল করা হচ্ছে তাকে নিয়ে। যা এখনও সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান রয়েছে।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬