ছয় বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর বায়োপিক প্রদর্শন বুধবার

২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:০২ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৯ PM
‘হাসিনা: এ ডটার’স টেল’

‘হাসিনা: এ ডটার’স টেল’ © সংগৃহীত

বুধবার (২৭ সেপ্টেম্বর) দেশের ছয়টি বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন নিয়ে নির্মিত বায়োপিক ‘হাসিনা: এ ডটার’স টেল’। আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ইউথ সংগঠন ইয়ং বাংলার এক ফেসবুক পোস্টে বিষয়টি জানানো হয়। জানা গেছে  ছয়টি ক্যাম্পাসের প্রতিটিতে একটি করে বিশেষ স্ক্রীনিং হবে ছবিটির। 

এক্ষেত্রে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে সকাল ৯ টায়,  ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ও কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এ সকাল ১১.৩০ টায়, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে দুপুর ২ টায় এবং  ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে বিকাল ৩:৩০ এ প্রদর্শিত হবে বায়োপিকটি। 

উল্লেখ্য, এর আগে দেশ বিদেশের বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উতসবে প্রদর্শিত ও প্রশংসিত হয় ছবিটি। ‘হাসিনা: এ ডটার’স টেল’ নামের এ বায়োপিক টি পরিচালনা করেছেন  পিপলু আর খান।  

২৭৯ কোটি টাকা ব্যয়ে পুনঃখনন, তবু ভৈরব নদে প্রাণ ফেরেনি
  • ১৮ নভেম্বর ২০২৬
১৮ ডিসেম্বরই মেডিকেলের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত, রিট নিয়ে য…
  • ১৮ নভেম্বর ২০২৬
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে পরামর্শক নিয়োগ, আবেদন ৩০…
  • ১৮ নভেম্বর ২০২৬
সন্তানের জন্য বাঁচতে চান ২৬ বছর বয়সী রোজিনা, প্রয়োজন ৬ লাখ …
  • ১৮ নভেম্বর ২০২৬
খরাসহিষ্ণু চায়ের জিনোটাইপ শনাক্ত করলেন বাকৃবি ও বিটিআরআইয়ের…
  • ১৮ নভেম্বর ২০২৬
উৎপাদন খরচ উঠছে না কৃষকের, খুচরা বাজারে দাম চড়া
  • ১৮ নভেম্বর ২০২৬