হিমেলের নতুন গান ‘সখী ফুল কুড়াইস না’

২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২২ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৯ PM
গানের পোস্টার

গানের পোস্টার © সম্পাদিত

শিগগিরই মুক্তি পাচ্ছে শিল্পী হিমেল রনির নতুন মিউজিক ভিডিও ‘সখী ফুল কুড়াইস না। জনপ্রিয় কথাসাহিত্যিক রবিউল করিম মৃদুলের কথা ও ইউসুফ আহমেদ খানের সুরে গানটির সঙ্গীতায়োজন করেছে সাউন্ড হ্যাকার।

সিলেটের জাফলংয়ের দৃষ্টিনন্দন সব লোকেশনে সম্প্রতি মিউজিক ভিডিওটির শ্যুটিং সম্পন্ন হয়েছে। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদাউস স্নিগ্ধা ও শেখ সাদি। ঝুমুর তালের এ গানে ফুটে উঠেছে ফাগুন মাসে এক উৎকণ্ঠী প্রেমিক মনের আবেগ ও চাওয়া। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন বিশাল আহমেদ।

আরও পড়ুন: মাত্র ১৮ দিনে ১ হাজার কোটির ক্লাবে ‘জাওয়ান’

নতুন গান প্রকাশ নিয়ে শিল্পী হিমেল রনি বলেন, ‘ এটি আমার চ্যানেলের প্রথম মৌলিক গান। এর আগে আরো দুটো গান আমি করেছি। তবে মৌলিক গান হিসেবে এটাই প্রথম। গানটি নিয়ে ভীষণ উচ্ছ¡সিত। গানের কথাগুলো খুব সুন্দর। গানটি যে কোনো বয়সী শ্রোতা ও দর্শকের ভালো লাগবে।’ 

গানের গীতিকার মৃদুল বলেন, ‘মঞ্চ নাটকের জন্য গান লেখা হয়েছে আগে। তবে অডিও ভিজুয়্যালের জন্য এই প্রথম। যেমন সুর কল্পনা করে কথাগুলো লিখেছি, আমার সেই প্রত্যাশা পূরণ হয়েছে। দারুণ গেয়েছে হিমেল। আমি এ গানের সাফল্য কামনা করি।’ 

‘সখী ফুল কুড়াইস না’ শিরোনামের এ গানটি অচিরেই মুক্তি পেতে যাচ্ছে শিল্পী হিমেল রনির নিজস্ব ইউটিউব চ্যানেলে।

ট্যাগ: সংগীত
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ফের কমল পদ, আসছে আরও একটি নিয়োগ বিজ…
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগে নারীর তুলনায় পুরুষের আবেদন ৮ গুন …
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন কতদিনের মধ্যে, জান…
  • ০৭ এপ্রিল ২০২৬
জামায়াতের নারী কর্মীকে গ্রেপ্তারের পর ফেসবুক পোস্ট ভাইরাল
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরানের ১৩ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
  • ০৭ এপ্রিল ২০২৬
যে বাড়িতে আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, গ্রেপ্তার হলেন যে ম…
  • ০৭ এপ্রিল ২০২৬
close