পরীর জনপ্রিয়তাই বিচ্ছেদের কারণ: রাজ

২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:২১ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৪:০০ PM
পরিমণি ও রাজ

পরিমণি ও রাজ © ফাইল ছবি

পরীমণি ও শরিফুল রাজের পথ দুদিকে বেঁকে গেছে। গত ১৮ সেপ্টেম্বর রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরীমণি। রাজের ভাই পরিচয়ে ওই চিঠি গ্রহণ করেন এক ব্যক্তি। এ নিয়ে চর্চার শেষ নেই। এবারই প্রথম নয়, বরাবরই রাজ-পরীর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা অন্য তারকাদের চেয়ে বেশি। রাজ মনে করেন এজন্য দায়ী পরীমণির জনপ্রিয়তা।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রাজ বলেন, আমি কখনও চাই না, আমাদের ব্যক্তিগত বিষয় নিয়ে এত চর্চা হোক। না চাইলেও হয়েছে। সেটা হতে পারে পরীর জনপ্রিয়তার কারণেই। ব্যক্তিগত জীবনের বিষয় নিয়ে বিভ্রান্ত হওয়া বা বিতর্ক তৈরির কোনো সুযোগ নেই। আমাদের সম্পর্ক নিয়ে চূড়ান্ত কোনো জায়গায় আমি আগে কখনোই যাইনি। আগামীতেও যাব না। আমি আসলে পরীর সিদ্ধান্তকে মেনে নিয়েছি। বাকিটা নিয়ম অনুযায়ী হবে। এখন কেউ অন্য কিছু ভাবলে তার ভাবনা আমি কীভাবে কারেকশন করব?

এর আগে ডিভোর্স লেটার হাতে পেয়ে লিখিত বক্তব্যে রাজ বলেছিলেন, আমার প্রাক্তনের পাঠানো চিঠি হাতে পেয়েছি। আলহামদুলিল্লাহ তার এই সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি। তাকে (পরীমণি) ধন্যবাদ দিতে চাই আমাকে আমার জীবনের সেরা অর্জন রাজ্যকে উপহার দেওয়ার জন্য। রাজ্যের জন্য যা কিছু ভালো, বাবা হিসাবে আজীবন তা করার চেষ্টা অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। মাত্র সাত দিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা।

রাজের সঙ্গে সংসার জীবনের ১০ মাসের মাথায় পরীর কোলজুড়ে আসে পুত্রসন্তান। দেড় বছরের দাম্পত্য জীবনে নানা ঘটনা আলোচনায় এসেছে। গত ২০ মে পরীমণির বাসা থেকে নিজের জিনিসপত্র নিয়ে বের হয়ে যান রাজ। এরপর ২৯ মে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সুনেরাহ, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে বেশ কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও ফাঁস হয়।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬