রাজ-পরীর বিচ্ছেদ ব্যক্তিগত বিষয়: জায়েদ খান

২২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৩ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৫ PM
রাজ, জায়েদ ও পরী

রাজ, জায়েদ ও পরী © সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরীফুল রাজের সংসার ভেঙে গেছে। গত ১৮ সেপ্টেম্বর রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরীমণি। এ নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় নানান আলোচনা-সমালোচনা চলছে।

রাজকে ডিভোর্সের ঘোষণা দেওয়ার পর পরীমণি জানিয়েছেন সন্তান রাজ্যকে নিজের কাছেই রাখবেন। ছেলের যাবতীয় ভরণপোষণ বর্তমানের মতো আগামীতেও তিনিই বহন করবেন। এবার সন্তানের সঙ্গে একটি ভিডিও দিয়ে অভিনেত্রী জানান, রাজ্যই তার বেঁচে থাকার সবচেয়ে সুন্দর কারণ।

এদিকে রাজ-পরীর বিচ্ছেদ ইস্যুতে কথা বলেছেন চিত্রনায়ক জায়েদ খান। জায়েদ বলেন, বিচ্ছেদ রাজ-পরীমণির ব্যক্তিগত বিষয়। আমি মনে করি ডিভোর্সটা বিয়েরই একটি অংশ। এ বিষয়ে আমার কথা বলা ঠিক হবে না। আমি মনে করি দাম্পত্য জীবন একান্ত ব্যক্তিগত বিষয়। এ বিষয়গুলো পাবলিকলি এলে শিল্পীদের সম্মান নষ্ট হয়।

তিনি আরও বলেন, শিল্পীদের মানুষ এখন আর আগের মতো সম্মান করে না। এর কারণ হচ্ছে— ব্যক্তিগত বিষয় সামনে চলে আসছে। আমার পরামর্শ থাকবে— সিনেমার বাইরে ব্যক্তিগত বিষয়গুলো নিজেরাই সমাধান করা উচিত। এগুলো পাবলিকটি এলে পুরো শিল্পীদের ওপর প্রভাব পড়ে।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। মাত্র সাত দিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬