ডিভোর্সের কথা শুনিনি, মাত্রই ঘুম থেকে উঠেছি: রাজ

২০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩২ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৫ PM
অভিনেতা শরিফুল রাজ

অভিনেতা শরিফুল রাজ © সংগৃহীত

চার কারণ দেখিয়ে গত ১৭ সেপ্টেম্বর অভিনেতা শরিফুল রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন চিত্রনায়িকা পরী মণি। পরীর ঘনিষ্ঠ সূত্রে বিষয়টি জানা গেছে। এছাড়া রাজকে পাঠানো পরীর তালাকের আবেদনের কপি গণমাধ্যমেও এসেছে।

ডিভোর্স লেটারের বিষয়ে মুঠোফোনে কথা হয় শরীফুল রাজের সঙ্গে। ডিভোর্স লেটারের কথা শুনে রেগে যান এ অভিনেতা। পাল্টা প্রশ্ন রেখে বলেন, ‘তাই নাকি? খবরটি সাংবাদিকদের থেকেই প্রথম জানলাম।’ তিনি বলেন, ‘ভাই আমি মাত্র ঘুম থেকে উঠেছি। এ ব্যাপারে কিছুই জানি না।’

ডিভোর্সের চারটি কারণের কথা বলেছেন পরী। সেগুলো হলো- মনের অমিল, বনিবনা না হাওয়া, খোঁজ-খবর না নেওয়া ও মানসিক অশান্তি।

আরও পড়ুন: ডিভোর্সের ৪ কারণ জানালেন পরীমনি

পরী মনি ও শরিফুল রাজ ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন। তবে পারিবারিকভাবে ২০২২ সালের ২২ জানুয়ারি ঘরোয়াভাবে আবার তাদের বিয়ে হয়। ২০২২ সালের ১০ আগস্ট তাদের ঘরে আসে ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য।

এর আগেও একাধিক ব্যক্তির সঙ্গে ঘর বেঁধেছেন পরী। কিন্তু কোনটিই টেকেনি। ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পরীমণির। সে বছর ‘রানা প্লাজা’ ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন তিনি। পরীমণি অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে ‘ভালোবাসব তোমায়’, ‘মহুয়া সুন্দরী’, ‘রক্ত’ ও ‘স্বপ্নজাল’।

ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল কোথায়
  • ০৭ এপ্রিল ২০২৬
জুনিয়রকে মাথা ফাটানোর অভিযোগ, শাস্তি পেলেন ছাত্র ইউনিয়ন নে…
  • ০৭ এপ্রিল ২০২৬
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিএসই বিভাগের বিদায় স…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএস: পদের চেয়েও মৌখিক পরীক্ষায় প্রার্থীর সংখ্যা কম
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের মৌখিক পরীক্ষার সম্ভাব্য সময় জানাল পিএসসি
  • ০৭ এপ্রিল ২০২৬
‘কে উপদেষ্টার সঙ্গে ভোর ৫টা পর্যন্ত মিটিং করেছে, এগুলো জানি’
  • ০৭ এপ্রিল ২০২৬
close