রাজকে ডিভোর্স লেটার পাঠালেন পরীমণি

২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪০ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৫ PM
শরীফুল রাজ ও পরীমণি

শরীফুল রাজ ও পরীমণি © ফাইল ফটো

বেশ কিছুদিন ধরেই শরীফুল রাজ ও পরীমণির বিবাহ বিচ্ছেদের কথা শোনা যাচ্ছিল। অবশেষে সেটিই সত্যি হলো। নায়ক রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন চিত্রনায়িকা পরীমণি।

গত ১৮ সেপ্টেম্বর পরীমণি রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন বলে পরীমণির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

এ বিষয়ে জানতে পরীমণি এবং শরিফুল রাজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের মন্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ২০২২ সালের ২১ জানুয়ারি হলুদ অনুষ্ঠানের পর ২২ জানুয়ারি রাতে জমকালো আয়োজনে শরিফুল রাজ-পরীমণির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অতিথির তালিকায় ছিলেন তিন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি। সঙ্গে দুই পরিবারের স্বজনরা।

ট্যাগ: জাতীয়
বৃষ্টি উপেক্ষা করে গাইবান্ধায় শিবিরের বিক্ষোভ, খুনিদের ফাঁস…
  • ২২ জুন ২০২৬
যুবদল নেতার বাড়িতে গুলি চালালেন আপন ছোট ভাই
  • ২২ জুন ২০২৬
আইসিএপিপি’র স্থায়ী কমিটির সদস্য হলেন ইসমাইল জবিউল্লাহ
  • ২২ জুন ২০২৬
ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • ২২ জুন ২০২৬
মাদকের বিরুদ্ধে কথা বলাতেই ডিসি সারওয়ারকে প্রত্যাহার: শিবির…
  • ২২ জুন ২০২৬
স্কুল ছুটি শেষে ফিরছিল বাড়ি, প্রাণ গেল পিকআপের ধাক্কায়
  • ২২ জুন ২০২৬