বাংলাদেশে ছবির শুটিংয়ে হয়রানির শিকার সায়ন্তিকা!

১৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৭ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৮ PM
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় © সংগৃহীত

বাংলাদেশের ছবিতে অভিনয় করতে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়েছিল বলে অভিযোগ করেছেন কোলকাতার নায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। মনিরুল ইসলামের প্রথম প্রযোজিত ছবি ‘ছায়াবাজ’-এর শুটিংয়ে এ ঘটনা ঘটে। ছবিতে অভিনেতা জায়েদ খানের সঙ্গে জুটি বাঁধেন অভিনেত্রী। প্রথমে সমস্যার কথা প্রকাশ্যে আনতে চাননি সায়ন্তিকা। তাঁর সঙ্গে সঠিক ব্যবহার করেননি ছবির নৃত্য পরিচালক মাইকেল।

সায়ন্তিকা কী ধরনের হয়রানির শিকার হয়েছিল এ বিষয়ে তিনি জানিয়েছেন, “প্রথমে অন্য মাস্টারজি এসেছিলেন নাচের দৃশ্য শুটিংয়ের জন্য। কিন্তু সেখানেও টাকাপয়সা নিয়ে সমস্যার জন্য তিনি চলে যান। তার পর মাইকেল নামক বাচ্চা ছেলেটি আসে।” 

সায়ন্তিকা বলেন, “আমি এক জন পেশাদার শিল্পী। তাই এ রকম করার কথা ভাবতেই পারি না। মাইকেল আমার থেকে অনুমতি না নিয়েই হাত ধরে আমায় সরাতে গিয়েছিল। তখন আমি সকলের সামনেই বাধা দিই।’’ এরই সঙ্গে অভিনেত্রী জানান, মূল সমস্যার নেপথ্যে রয়েছেন ছবির প্রযোজক। অভিনেত্রীর কথায়, ‘‘বার বার আমি প্রযোজক মনিরুলের সঙ্গে কিছু টেকনিক্যাল সমস্যা নিয়ে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। কিন্তু কোনও উত্তরই পাওয়া যায়নি।’’

অভিযোগ করে সায়ন্তিকা জানান, দু’দিন ধরে কক্সবাজারে গিয়ে তিনি অপেক্ষা করেন। প্রযোজকের কোনও পরিকল্পনা ছিল না। অভিনেত্রীর কথায়, ‘‘হঠাৎই বলা হল, নাকি নাচের দৃশ্যের শুটিং করা হবে! বার বার যোগাযোগের চেষ্টা করার পরেও যখন মনিরুল উত্তর দেননি, তখন বলেছিলাম, আমি এই ভাবে কাজ করব না মাইকেলের সঙ্গে।” তবে নায়িকার দাবি, এত কিছুর পরেও প্রযোজক নাকি জানিয়েছিলেন, মাইকেলকে নিয়েই কাজ করতে হবে।

বাংলাদেশের প্রথম কাজে খুবই তিক্ত অভিজ্ঞতা নায়িকার। তবে কাজ শেষ করবেন না, এমনটা নয়। সায়ন্তিকা বলেন, “তিনি যদি সঠিক পদ্ধতিতে কাজ করেন, তা হলে আমি নিশ্চয়ই ছবিটার কাজ শেষ করব। কিন্তু তার আগে আমায় চিত্রনাট্য, শট ডিভিশন পুঙ্খানুপুঙ্খ জানাতে হবে।” উল্লেখ্য, এই সিনেমার শুটিং সেরে কলকাতা ফেরার আগে জায়েদের সঙ্গে আরও একটি ছবি সই করেছেন অভিনেত্রী।

 

সূত্র: আনন্দবাজার

ট্যাগ: সিনেমা
উপদেষ্টা রিজভীসহ ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রীর নাম সংশোধন করে প্র…
  • ০৯ এপ্রিল ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কি আজ…
  • ০৯ এপ্রিল ২০২৬
হেলমেট ও ফিটনেস সনদ ছাড়া মিলবে না জ্বালানি তেল
  • ০৯ এপ্রিল ২০২৬
খাগড়াছড়িতে বিজ্ঞান মেলায় খুদে উদ্ভাবকদের মেধা ও সৃজনশীলতার…
  • ০৯ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই…
  • ০৯ এপ্রিল ২০২৬
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
close