সাবিলা নূর ভর্তি হলেন হাসপাতালে

১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫২ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৯ PM
অভিনেত্রী সাবিলা নূর

অভিনেত্রী সাবিলা নূর © সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে ক্যানুলা লাগানো হাতের ছবি প্রকাশ করেছেন তিনি। স্ট্যাটাসে লিখেছেন, ‘আমাকে কিছুক্ষণ তোমাদের হৃদয়ে রাখো।’ হ্যাশট্যাগে রয়েছে ‘ডেঙ্গু’।

স্বামী নেহাল তাহের বলেন, পাঁচ দিন ধরে জ্বর সাবিলার। ৯ সেপ্টেম্বর ১০৩ থেকে ১০৪ ডিগ্রির মধ্যে ছিল জ্বর। প্রথমে ভেবেছিলাম, জ্বরের ওষুধ খাওয়ালে ঠিক হয়ে যাবে। কিন্তু জ্বর যাচ্ছিল না। পরে ওকে হাসপাতালে ভর্তি করিয়েছি। রক্ত পরীক্ষার পর ডেঙ্গু নেগেটিভ। কিন্তু অন্যান্য পরীক্ষায় ডেঙ্গুর লক্ষণ আছে। প্লাটিলেট ১ লাখ ২০ হাজারে নেমে এসেছিল। শরীরে ব্যথা আছে।

নেহাল আরও বলেন, এখন আগের চেয়ে ভালো। তবে রক্তের পরীক্ষায় ডেঙ্গুর লক্ষণ থাকায় ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক পরীক্ষার-নিরীক্ষার সব কাগজপত্র দেখবেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে হাসপাতাল ছাড়তে পারবেন তারা।

ক্ষমতায় থাকা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে চরম স্থবিরতা
  • ০৬ এপ্রিল ২০২৬
আইপিএলকে ছাড়িয়ে যাবে পিএসএল, বিশ্বাস নাকভির
  • ০৬ এপ্রিল ২০২৬
ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে গোলাম আযমের ছবি—লেখা ‘আমাকে জুতা …
  • ০৬ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে বিয়ের তিন দিন আগে অসুস্থ হয়ে বরের মৃত্যু
  • ০৬ এপ্রিল ২০২৬
শিক্ষকদের পে-স্কেল নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ০৬ এপ্রিল ২০২৬