এবার ডিবি কার্যালয়ে হিরো আলমের মধ্যাহ্নভোজ

১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৮ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০০ PM
ডিবি কার্যালয়ে মধ্যাহ্নভোজ করছেন হিরো আলম

ডিবি কার্যালয়ে মধ্যাহ্নভোজ করছেন হিরো আলম © সংগৃহীত

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে মধ্যাহ্নভোজ করলেন সোশ্যাল মিডিয়ার বরাতে আলোচনায় উঠে আসা কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে গিয়েছিলেন তিনি। তারপর সেখানে মধ্যাহ্নভোজ করেন।

জানা গেছে, হিরো আলমকে কে বা কারা যেন হত্যার হুমকি দিয়েছে। এ কারণে নিরাপত্তা শঙ্কার জন্য ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলার জন্য ডিবি কার্যালয়ে গিয়েছিলেন তিনি। তারপর সেখানে দুপুরের খাওয়ার সময় হলে মধ্যাহ্নভোজ করেন।

এর আগে মঙ্গলবার ফেসবুক ভেরিফায়েড পেজে একটি ভিডিও পোস্ট করেন আলোচিত এই কনটেন্ট ক্রিয়েটর। সেখানে তাকে বলতে শোনা যায়, সোমবার রাত ৮টা ৫২ মিনিটে মোবাইল ফোনে চাঁদা দাবি করা হয়েছে তার কাছে।

এ দিকে এ ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও জানিয়েছেন হিরো আলম।

ট্যাগ: হিরো আলম
ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • ২২ জুন ২০২৬
মাদকের বিরুদ্ধে কথা বলাতেই ডিসি সারওয়ারকে প্রত্যাহার: শিবির…
  • ২২ জুন ২০২৬
স্কুল ছুটি শেষে ফিরছিল বাড়ি, প্রাণ গেল পিকআপের ধাক্কায়
  • ২২ জুন ২০২৬
আলিম পরীক্ষা নিয়ে একগুচ্ছ নির্দেশনা বোর্ডের
  • ২২ জুন ২০২৬
সড়ক দুর্ঘটনায় রাবিপ্রবি শিক্ষার্থী আহত
  • ২২ জুন ২০২৬
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান
  • ২২ জুন ২০২৬