শাহরুখ যে কারণে ধন্যবাদ জানালেন চট্টগ্রামের ভক্তদের

১৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০০ PM
চট্টগ্রামের শাহরুখ-ভক্তদের উন্মাদনা দেখে ধন্যবাদ জানিয়েছেন শাহরুখ খান

চট্টগ্রামের শাহরুখ-ভক্তদের উন্মাদনা দেখে ধন্যবাদ জানিয়েছেন শাহরুখ খান © ইন্টারনেট

বক্স অফিসে ঝড় তুলেছেন শাহরুখ খানের সদ্য মুক্তি পাওয়া ‘জওয়ান’। মাত্র ৫ দিনেই বিশ্বব্যাপী ৫৭৪ কোটি টাকা ব্যবসা করেছে। শুধু দেশেই নয়, সারা বিশ্বে এখন এ ছবির জয়জয়কার। এই প্রথম ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি পেয়েছে বলিউডের ছবি। তাই এ ছবি নিয়ে বাংলাদেশেও উন্মাদনা তুঙ্গে।

দর্শকদের কেমন লাগল সেই ছবি? সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি পৌঁছে গেছে খোদ বাদশার কাছেও। ছবিটি নিয়ে চট্টগ্রামের শাহরুখ-ভক্তদের উন্মাদনা দেখে ধন্যবাদ জানিয়েছেন স্বয়ং শাহরুখ। এসআরকে ইউনিভার্স ফ্যান ক্লাব’র পক্ষ থেকে কিছু ছবিসহ পোস্ট করে জানানো হয় যে, চট্টগ্রামে শাহরুখের ভক্তরা 'জওয়ান'র সম্পূর্ণ শো বুক করেছেন।

এক্স তথা টুইটারের সেই পোস্ট রিটুইট করে চট্টগ্রামকে ধন্যবাদ জানান শাহরুখ। বাংলাদেশের ফ্যানেদের ধন্যবাদ জানিয়ে শাহরুখ লেখেন, ‘থ্যাংক ইউ, চট্টগ্রাম!’ এ বছরের শুরুতেই মুক্তি পায় পাঠান। এটিই প্রথম বলিউডের ছবি, যা মুক্তি পেয়েছিল বাংলাদেশে। তবে বাংলাদেশি ভক্তদের জন্য সবচেয়ে বড় সুখবর ছিল যে ৭ সেপ্টেম্বর সারা বিশ্বের সঙ্গে একই দিনে মুক্তি পেয়েছে 'জওয়ান'।

ইতোমধ্যেই ছবিটি দেখতে দলে দলে সিনেমা হলগুলোতে ভিড় করেছেন ভক্তরা। বাংলাদেশে ৪৮টি সিনেমা হলে 'জওয়ান'-এর ২৩৭টি শো চলছে। খবর: জি বাংলা।

সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ ছাত্রদল নেত্রী নও…
  • ১১ এপ্রিল ২০২৬
আগুনে পুড়ে ছাই ৯ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের ৬ হাজার টাকা করে সহায়তা দেবে সরকার, পাবেন যারা
  • ১১ এপ্রিল ২০২৬
কনস্টেবল নিয়োগে আবেদন ১ লাখ ২৬ হাজার, এক পদের বিপরীতে ৪৭ প্…
  • ১১ এপ্রিল ২০২৬
হল্যান্ড স্কলারশিপ নিয়ে পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন স্নাতক-স…
  • ১১ এপ্রিল ২০২৬
ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক
  • ১১ এপ্রিল ২০২৬
close