পারিবারিক পছন্দে বিয়ে ‘হাবু ভাইয়ের’, পাত্রী তুলতুল পড়ছেন বিশ্ববিদ্যালয়ে

২৬ আগস্ট ২০২৩, ০৮:৫৯ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
জনপ্রিয় অভিনেতা চাষী আলমের বিয়ে সম্পন্ন হয়েছে

জনপ্রিয় অভিনেতা চাষী আলমের বিয়ে সম্পন্ন হয়েছে © সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা চাষী আলম হাবু চরিত্রে অভিনয় করেছেন ব্যাচেলর পয়েন্ট নাটকে। সে কারণে তিনি ‘হাবু ভাই’ নামে বেশি পরিচিত। তিনি শুক্রবার (২৬ আগস্ট) পারিবারিক আয়োজনে বিয়ে করেছেন।

চাষী আলমের বা হাবু ভাইয়ের স্ত্রীর নাম তুলতুল। ঢাকার মেয়ে তিনি। পড়ছেন রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ে। চাষী আলম জানান, পারিবারিক পছন্দেই বিয়ে করেছেন। মধুচন্দ্রিমার জন্য দেশের বাইরে যাবেন। বৃহস্পতিবার গ্রামের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে। গুলশানের একটি রেস্তোরায় শুক্রবার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।

ব্যাচেলর পয়েন্ট’ নাটকের মাধ্যমে চাষি আলম জনপ্রিয় হন। মারজুক রাসেলের সঙ্গে একাধিক নাটকেও অভিনয় করেছেন। এবার ঈদে তার অভিনীত কয়েকটি নাটক মুক্তি পায়।

ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল কয়েক দিন। তার মধ্যে সাড়া ফেলেছিল কাজল আরেফিন অমি পরিচালিত নাটক ‘কিডনি’ ও ‘ফিমেল-৩’।

আওয়ামী ফ্যাসিস্টদের বিচার দাবিতে ২৩ জুন দেশব্যাপী বিক্ষোভ স…
  • ২২ জুন ২০২৬
নিয়মিত মাস্টার্সে ভর্তি: রিলিজ স্লিপের মেধাতালিকা প্রকাশের …
  • ২২ জুন ২০২৬
পদত্যাগ করলেন কিয়ার স্টারমার 
  • ২২ জুন ২০২৬
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শেষ হওয়ার পর তেলের…
  • ২২ জুন ২০২৬
তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার শিক্ষক নিয়োগ: শিক্ষামন্ত…
  • ২২ জুন ২০২৬
বৃষ্টি উপেক্ষা করে গাইবান্ধায় শিবিরের বিক্ষোভ, খুনিদের ফাঁস…
  • ২২ জুন ২০২৬