‘ব্যবসার পরিস্থিতির’ পর আলী হাসানের গান ‘বাজার গরম’ 

১৮ আগস্ট ২০২৩, ০২:৪৭ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৮ AM
বাজার গরম গানের পোস্টার

বাজার গরম গানের পোস্টার © সংগৃহীত

দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম দিন দিন হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য দিনে তিন বেলা খাওয়া জুটানো দায় হয়ে যাচ্ছে। বাজারের দ্রব্যের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি নিয়ে গান করলেন ভাইরাল গায়ক আলী হাসান। এর আগে গত বছর তিনি ‘ব্যবসার পরিস্থিতি’ নিয়ে গান গেয়ে পরিচিত লাভ করেন। তারপর থেকে তিনি নেটিজেনদের কাছে খুবই পরিচিত।

‘ব্যবসার পরিস্থিতি’  গানটি তাকে আপন করে নেয় পুরো বাংলাদেশ। ছোট থেকে বড় সব বয়সের মানুষের পছন্দের শিল্পী হয়ে ওঠেন আলী ও ‘ব্যবসার পরিস্থিতি’ টিম।

দীর্ঘ এক বছর পর এ গায়ক নিয়ে এলেন নতুন গান-ভিডিও। ‘ব্যবসার পরিস্থিতি’ টিমের এবারের গানের শিরোনাম ‘বাজার গরম’। গানের কথা ও সুর করেছেন আলী হাসান নিজেই। সঙ্গীতায়োজন করেছেন সাদী ও শচি শামস।

আলী হাসানের সঙ্গে দ্বৈতভাবে গানটি গেয়েছেন সিয়াম হাওলাদার, মি. রিজান, সাদী, উদয় মানাম, আমিন আলী, রাকিব হাসান, মারুফ আকন, আহমেদ শুভ, আলিম খন্দকার ও জেসমিন সেতু। গানের ভিডিওতে রয়েছে শিল্পীদের উপস্থিতি। মিউজিক ভিডিও নির্মাণ করেছন নাসিমুল মোরসালিন স্বাক্ষর। সার্বিক তত্ত্বাবধানে ইশা খান দূরে। বর্তমান বাজারের হালচাল নিয়ে গানটি নির্মিত হয়েছে।

ট্যাগ: বিনোদন
আওয়ামী ফ্যাসিস্টদের বিচার দাবিতে ২৩ জুন দেশব্যাপী বিক্ষোভ স…
  • ২২ জুন ২০২৬
নিয়মিত মাস্টার্সে ভর্তি: রিলিজ স্লিপের মেধাতালিকা প্রকাশের …
  • ২২ জুন ২০২৬
পদত্যাগ করলেন কিয়ার স্টারমার 
  • ২২ জুন ২০২৬
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শেষ হওয়ার পর তেলের…
  • ২২ জুন ২০২৬
তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার শিক্ষক নিয়োগ: শিক্ষামন্ত…
  • ২২ জুন ২০২৬
বৃষ্টি উপেক্ষা করে গাইবান্ধায় শিবিরের বিক্ষোভ, খুনিদের ফাঁস…
  • ২২ জুন ২০২৬