গ্র্যাজুয়েট হলেন তমা মির্জা

৩১ জুলাই ২০২৩, ০২:০৯ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
অফিশিয়ালি গ্র্যাজুয়েট  তমা মির্জা

অফিশিয়ালি গ্র্যাজুয়েট তমা মির্জা © সংগৃহীত

অফিশিয়ালি গ্র্যাজুয়েট হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। ‘সুড়ঙ্গ’ সিনেমায় দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মন জয় করা এই অভিনেত্রী মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। অবশ্য অফিসিয়ালি এখন গ্র্যাজুয়েট হলেও তমার স্নাতক সম্পন্ন হয়েছে আজ থেকে পাঁচ বছর আগে ২০১৮ সালে।

রবিবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়টির সমাবর্তনে অংশ নেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সোমবার এ কথা জানিয়েছেন নায়িকা নিজেই।

নিজেকে ‘অফিশিয়ালি গ্র্যাজুয়েট’ উল্লেখ করে তমা ক্যাপশনে লিখেছেন ‘তুমি যদি স্বপ্ন দেখ, তবে তুমি এটা করতে পারবে। সব গ্র্যাজুয়েটকে অভিনন্দন।’ সঙ্গে পোস্ট করেছেন তার বাবা-মা-ভাইয়ের সঙ্গে কয়েকটি ছবি। সমাবর্তনের গাউন পরে এসব ছবি তুলেছেন তিনি।

অফিশিয়ালি গ্র্যাজুয়েট চিত্রনায়িকা তমা মির্জা

গত ঈদে মুক্তি পায় রায়হান রাফির চলচ্চিত্র সুড়ঙ্গ। এতে তমা মির্জার বিপরীতে অভিনয় করেছেন আফরান নিশো। আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনওয়ার, মনির আহমেদ শাকিল প্রমুখ। সিনেমার আইটেম গানে নেচেছেন নুসরাত ফারিয়া।

ইউজিসির সামনে ব্যানার টাঙালো নিষিদ্ধ ছাত্রলীগ
  • ২২ জুন ২০২৬
চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন
  • ২২ জুন ২০২৬
কৃষি খাতে নতুন উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ ও সহায়তা প্রয়োজন:…
  • ২২ জুন ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন
  • ২২ জুন ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন শুরুর সম্ভাব্য সময় জানাল মাউশি
  • ২২ জুন ২০২৬
বাজেট রেখে দলের গুণগান, সময় বাড়িয়েও এমপিকে ট্র্যাকে ফেরাতে …
  • ২২ জুন ২০২৬