সৃজিতকে নিয়ে হাসপাতালে মিথিলা

২৯ জুন ২০২৩, ০৪:১৩ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
সৃজিত ও মিথিলা

সৃজিত ও মিথিলা © সংগৃহীত

জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায় অসুস্থ। সম্প্রতি তার একটি পোস্ট থেকেই এমন খবর ছড়িয়ে পড়ে। অনেকেই তার আরোগ্য কামনা করেছেন। স্বামীর অসুস্থতার খবর শুনে বাংলাদেশ থেকে কলকাতায় ফেরেন সৃজিতের স্ত্রী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বুধবার স্বামীকে নিয়ে হাসপাতালে যান তিনি। 

ফেসবুকে সৃজিত লেখেন, ভেবেছিলাম আজও অনান্য দিনের মতো কাজে যাব, কিন্তু হৃদয়ে পরিবর্তন এল।

সৃজিতের পোস্ট দেখে কেউ কেউ লেখেন, সাবধানে থেকো। নিজের যত্ন নাও। আবার কেউ কেউ জানতে চান কী হয়েছে? অনেকেই তাকে নিজের প্রতি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন। কেউ কেউ আবার মশকরাও করেছেন। 

বেশ কিছুদিন কলকাতায় ছিলেন না সৃজিতের স্ত্রী মিথিলা। তিনি মেয়েকে নিয়ে জেনেভায় ঘুরতে গিয়েছিলেন, সেখান থেকে বাংলাদেশ ফেরেন। স্বামীর অসুস্থতার খবর শুনে বুধবার কলকাতায় ফিরেছেন মিথিলা।

অসুস্থতার খবরে মিথিলা জানান, হঠাৎ শরীরে অস্বস্তি বোধ করায় চিকিৎসকের পরামর্শ নেন সৃজিত। কিছু পরীক্ষা করানোর নির্দেশ দেন চিকিৎসক। সেই টেস্ট করাতেই বুধবার হাসপাতালে যাওয়া। তবে এখন তিনি ভালো আছেন। দুশ্চিন্তার কিছু নেই।

ইউজিসির সামনে ব্যানার টাঙালো নিষিদ্ধ ছাত্রলীগ
  • ২২ জুন ২০২৬
চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন
  • ২২ জুন ২০২৬
কৃষি খাতে নতুন উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ ও সহায়তা প্রয়োজন:…
  • ২২ জুন ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন
  • ২২ জুন ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন শুরুর সম্ভাব্য সময় জানাল মাউশি
  • ২২ জুন ২০২৬
বাজেট রেখে দলের গুণগান, সময় বাড়িয়েও এমপিকে ট্র্যাকে ফেরাতে …
  • ২২ জুন ২০২৬