নতুন সুখবর দিলেন মিথিলা

১৭ জুন ২০২৩, ১২:০৩ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:০৩ PM
রাফিয়াত রশিদ মিথিলা

রাফিয়াত রশিদ মিথিলা © ফাইল ফটো

গত কয়েকবছর ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সম্প্রতি গুঞ্জন উঠেছিল নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে এই অভিনেত্রীর। এমনকি নিয়েছেন বিচ্ছেদের সিদ্ধান্তও। 

তবে সেই গুঞ্জনে পাত্তা না দিয়ে নিজের কাজে মনোযোগ দিয়েছেন এই অভিনেত্রী। এবার কলকাতা থেকে এলো তার নতুন সুখবর। জানা গেছে, ‘ও অভাগী’ নামের টালিউডের নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন মিথিলা। এটি নির্মাণ করবেন পরিচালক অনির্বাণ চক্রবর্তী।

নন্দিত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী গল্প ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। তবে গল্পে কিছুটা পরিবর্তন এনেছেন নির্মাতা। সিনেমাটির প্রধান চরিত্রে থাকছেন মিথিলা। এছাড়াও বিভিন্ন চরিত্রে দেখা যাবে সায়ন ঘোষ, সুব্রত দত্ত, দেবযানী চট্টোপাধ্যায় প্রমুখকে।

আরো পড়ুন: বিচারহীনতার কারণেই আবারও সাংবাদিক হত্যা: ইউট্যাব

অনির্বাণ চক্রবর্তী বলেন, ‘ও অভাগী’তে মিথিলা দুই বয়সে দেখা যাবে। একটিতে ১৬ বছর বয়সী কিশোরী, অন্যটি ৩০-এর প্রাপ্ত বয়স্ক নারী। দুটি বয়সেই তাকে দারুণ মানাচ্ছে বলে জানান পরিচালক।

ইতোমধ্যেই মিথিলার একটি লুকও প্রকাশ করা হয়েছে। যেখানে তাকে সাদামাটা শাড়িতে বিষণ্ণ রূপে দেখা গেছে।

সিনেমাটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে মিথিলার মন্তব্য এমন, গল্পটা আমার পছন্দের। আর এটার এডাপটেশনও দারুণ লেগেছে। তাই রাজি হয়েছি।

প্রসঙ্গত, বর্তমানে অভিনয়ের পাশাপাশি সমাজকর্মী হিসেবে নিয়মিত কাজ করছেন মিথিলা। এ ছাড়া মাঝে-মধ্যে গান গেয়েও বেশ আলোচনায় চলে আসেন তিনি।

ট্যাগ: সিনেমা
চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন
  • ২২ জুন ২০২৬
কৃষি খাতে নতুন উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ ও সহায়তা প্রয়োজন:…
  • ২২ জুন ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন
  • ২২ জুন ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন শুরুর সম্ভাব্য সময় জানাল মাউশি
  • ২২ জুন ২০২৬
বাজেট রেখে দলের গুণগান, সময় বাড়িয়েও এমপিকে ট্র্যাকে ফেরাতে …
  • ২২ জুন ২০২৬
ক্যামব্রিজ-এমআইটি-হার্ভার্ডের কনসেপ্ট নিয়ে দেশে একটি বিশ্বব…
  • ২২ জুন ২০২৬