আপনাদের দোয়ায় আমি সুস্থ আছি: সাফা কবির

০৯ জুন ২০২৩, ০৪:০৪ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০২ AM
সাফা কবির

সাফা কবির © ফাইল ছবি

ভক্ত-সমর্থকদের কাছে দোয়া চেয়ে মডেল ও অভিনেত্রী সাফা কবির বলেছেন, তিনি সকলের দোয়ায় সুস্থ আছেন। এসময় তিনি তার সঙ্গে সবার মঙ্গল কামনা করেছেন। ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা শাহরিয়ার কবির মুমুর মরদেহ উদ্ধারের পর শুক্রবার দুপুরে এক ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।

এর আগে বৃহস্পতিবার (৮ জুন) রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা শাহরিয়ার কবির মুমুর মরদেহ উদ্ধারে করে পুলিশ। অর্পিতা আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তিনি কী কারণে আত্মহত্যা করেছেন সে বিষয়ে পুলিশ জানাতে পারেনি।

অভিনেত্রী সাফা কবির এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, ‘‘হ্যালো এভ্রিওয়ান। সবাইকে ছুটির দিনের শুভেচ্ছা। একটি ভুল পোস্টে আমাকে অনেকেই ট্যাগ করছেন। নামের সাথে মিল থাকায় অনেকেই আমাকে নিয়ে দুশ্চিন্তা করছেন। না জেনে এভাবে প্যানিক ছড়ানোটা ঠিক না। এতে আমাকে বিড়ম্বনায় পড়তে হয়েছে, বিব্রত হতে হয়েছে।’’

আরও পড়ুন: শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা কবিরের মরদেহ উদ্ধার

ফেসবুক পোস্টে সাফা লিখেন, ‘‘আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় সুস্থ আছি, ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ সবার ভালো করুক, আমিন।’’

মূলত ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা শাহরিয়ার কবির মুমুর মৃত্যুর পর নেটিজেনদের একটি অংশ ভুলভাবে অভিনেত্রী সাফা কবিরের সঙ্গে অর্পিতা শাহরিয়ার কবির মুমুকে গুলিয়ে ফেলেছেন। অনেকে অর্পিতা কবিরের মৃত্যুর পর ভুল করে সাফা কবিরের জন্য সমবেদনা জানিয়ে আসছিলেন।

মাঠ চাইলেন সাবিনা, প্রধানমন্ত্রী বললেন, ‘অলমোস্ট ডান’
  • ৩০ মার্চ ২০২৬
৯ এপ্রিল দুই উপজেলায় সাধারণ ছুটি
  • ৩০ মার্চ ২০২৬
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বড় নিয়োগ, পদ ১২৫, আবেদন শেষ আগ…
  • ৩০ মার্চ ২০২৬
লাইন ভাঙার প্রতিবাদ করায় জাবি শিক্ষার্থীকে মারধর
  • ৩০ মার্চ ২০২৬
স্ত্রীসহ বিমান বাহিনী সাবেক প্রধান হান্নানের আয়কর নথি জব্দে…
  • ৩০ মার্চ ২০২৬
ঝিনাইদহে ফসলি মাঠে বিশালাকৃতির শিলা, এলাকায় চাঞ্চল্য
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence