২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স চাইলেন পরীমণি

০৬ জুন ২০২৩, ১১:৫০ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:১৯ AM
পরীমণি

পরীমণি © সংগৃহীত

ঢালিউডে আলোচিত-সমালোচিত জুটি পরীমণি ও শরীফুল রাজ। একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলেন তারা। এবার তারা হাঁটছেন বিচ্ছেদের পথে। সম্প্রতি ৩ অভিনেত্রীর সঙ্গে রাজের কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ফাঁস হয়েছে। এ ঘটনার পর পরীমণি ও রাজের দাম্পত্য টিকবে কিনা সেটি এখন টক অব দ্য টাউন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বামী ও অভিনেতা শরিফুল রাজের কাছ থেকে ডিভোর্স চেয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। 

সোমবার (৫ জুন) রাতে দেশের একটি গণমাধ্যমে লাইভে এসে এমনটাই জানান এ নায়িকা।

লাইভে রাজের সঙ্গে সমঝোতা চান কি না প্রশ্নের উত্তরে পরীমণি বলেন, ‘আমি আর বসতে চাই না। যদি সমস্যা মিটে যেতো তাহলে অনেক আগেই হতো। আমি চাই ২৪ ঘণ্টার মধ্যে রাজ আমাকে ডিভোর্স দিয়ে দিক। সত্যি আমি চাই না, আমি রাজের স্ত্রী না, রাজ্যের মা আমার কাছে অনেক কমফোর্টএবল এবং অনেক আরাম, শান্তির ও সম্মানের। যেটার ভেতর কোনো ফেইকনেস নাই, কোনো মিথ্যা নাই।’

নকল মানুষের সঙ্গে সংসার করা সম্ভব না জানিয়ে পরীমণি বলেন, ‘একটা ফেইক মানুষের সঙ্গে থাকতে পারব না। যে কি না দিতে পারে না। কালকে আপনাদের সঙ্গে যে কনভারসেশন (রাজের) হলো সেটা দেখেলেই মানুষ বুঝতে পারবে কতটা ফেইক, কতটা রিয়েল। আমার কিছু বলার নেই। আমি সমস্ত কিছু পাবলিককে দিয়ে দিলাম।’

গায়ে হলুদে শরিফুল আলম রাজ  ও পরীমনি

জানা গেছে, ওই ফাঁসের ঘটনার আগেই পরীমণির বাড়ি থেকে বেরিয়ে যান রাজ। এখন তারা আলাদা বসবাস করছেন। রাজও বিভিন্ন গণমাধ্যমে জানিয়েছেন যে, তিনি বিচ্ছেদ চান। কিন্তু এখন দেখার বিষয় তাদের সম্পর্কের জল কোথায় গিয়ে গড়ায়! কেননা, এর আগেও তাদের মধ্যে এমন ঘটনা ঘটেছে। পরে তারা এক হয়েছেন।

আরও পড়ুন: আমি কল্পনাতেও ভাবতে চাই না রাজ আমার জামাই: পরীমণি

২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। মাত্র সাত দিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। একই বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

ট্যাগ: বিনোদন
চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন
  • ২২ জুন ২০২৬
কৃষি খাতে নতুন উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ ও সহায়তা প্রয়োজন:…
  • ২২ জুন ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন
  • ২২ জুন ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন শুরুর সম্ভাব্য সময় জানাল মাউশি
  • ২২ জুন ২০২৬
বাজেট রেখে দলের গুণগান, সময় বাড়িয়েও এমপিকে ট্র্যাকে ফেরাতে …
  • ২২ জুন ২০২৬
ক্যামব্রিজ-এমআইটি-হার্ভার্ডের কনসেপ্ট নিয়ে দেশে একটি বিশ্বব…
  • ২২ জুন ২০২৬