দুই মাসের মধ্যে বিচ্ছেদ হচ্ছে সৃজিত-মিথিলার!

২৮ মে ২০২৩, ১০:২৩ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সৃজিত-মিথিলা

সৃজিত-মিথিলা © সংগৃহীত

বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ভালোবেসে বিয়ে করেছিলেন কলকাতার পরিচালক সৃজিত মুখার্জিকে। তবে দুই মাসের মধ্যে বিচ্ছেদ হতে যাচ্ছে আলোচিত এই দম্পতির। নাম প্রকাশ না করে এমনই এক ইঙ্গিতপূর্ণ প্রতিবেদন করেছে কলকাতার প্রভাবশালী দৈনিক আনন্দবাজার।

২০১৯ সালে ৬ ডিসেম্বর কলকাতায় সৃজিতের ফ্ল্যাটে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে সৃজিত-মিথিলার পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। এর মধ্যে কেটে গেছে তিন বছরের বেশি সময়। প্রথম প্রথম যে তাদের মধ্যে ভালোবাসার জোয়ার বইছিল, সেটি দিনে দিনে ভাটায় পরিণত হয়েছে। ভারতের জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা ইঙ্গিতপূর্ণভাবে তাদের বিচ্ছেদের সম্ভাবনার খবর প্রকাশ করেছে।

গণমাধ্যমটি দাবি করছে, ভালোবাসায় ভাটা চলছে এই দম্পতির। বয়সে ছোট এক তরুণীকে নতুন করে মন দিয়েছেন সৃজিত। ক্যামেরার পেছনে কাজ করেন তিনি। আজকাল পার্টিতে সারাক্ষণ ওই তরুণীর সঙ্গে সময় কাটান সৃজিত। টলিউডের অন্দরমহলের খবর, যদিও এটা এরই মধ্যে মিথিলার কানে পৌঁছেছে। 

আনন্দবাজার পত্রিকার দাবি, আগামী দুই মাসের মধ্যে সৃজিতের সঙ্গে সম্পর্ক চুকিয়ে বাংলাদেশে ফিরবেন মিথিলা।

আরও পড়ুন: মেসির সঙ্গে দেখা করতে আর্জেন্টিনায় যাবেন পরীমণি

মিথিলা-সৃজিতের পরিচয় হয় সংগীতশিল্পী অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখানে থেকেই বন্ধুত্ব, তার পর প্রেম। যদিও এর আগে, সৃজিতের সঙ্গে জয়া আহসানের প্রেমের গুঞ্জন ছিল মিডিয়াপাড়ায়। সৃজিতের সঙ্গে বিয়ের আগে জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে। তাদের একমাত্র সন্তান আইরা এখন মিথিলার কাছেই আছে।

এই খবর মিথিলার কানে পৌঁছেছে দাবি করে গণমাধ্যমটি বলছে, আগামী দুই মাসের মধ্যে সৃজিতের সঙ্গে সম্পর্ক চুকিয়ে বাংলাদেশে ফিরবেন মিথিলা। তবে মিথিলা জানিয়েছেন অন্যকিছু! এমন গুঞ্জনে তিনি মন্তব্য করতে সম্মত হননি।

তবে তিনি বলেন, ‘এই খবরের সঙ্গে আমি সম্পৃক্ত নই। খবরে কি আমার নাম আছে?’

ট্যাগ: বিনোদন
ইউজিসির সামনে ব্যানার টাঙালো নিষিদ্ধ ছাত্রলীগ
  • ২২ জুন ২০২৬
চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন
  • ২২ জুন ২০২৬
কৃষি খাতে নতুন উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ ও সহায়তা প্রয়োজন:…
  • ২২ জুন ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন
  • ২২ জুন ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন শুরুর সম্ভাব্য সময় জানাল মাউশি
  • ২২ জুন ২০২৬
বাজেট রেখে দলের গুণগান, সময় বাড়িয়েও এমপিকে ট্র্যাকে ফেরাতে …
  • ২২ জুন ২০২৬