শুটিং শেষে বাড়ি ফেরা হল না ভারতীয় অভিনেত্রী সুচন্দ্রার

২১ মে ২০২৩, ০২:২০ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৫ AM
সুচন্দ্রা দাশগুপ্ত

সুচন্দ্রা দাশগুপ্ত © সংগৃহীত

শুটিং শেষ করে বাইকে করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ভারতীয় বাংলা টিভি সিরিয়ালের অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্ত। বরানগর থানার ঘোষপাড়ার কাছে একটি ট্র্যাক তার মোটরবাইকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুচন্দ্রার।

শনিবার (২০ মে) রাতে গৌরী এলো নামের ধারাবাহিকের শুটিং শেষ করে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, অনলাইনে বাইক বুক করেছিলেন ওই অভিনেত্রী। বরানগরের মোড়ের কাছে সিগন্যালে ওই বাইকের সামনে একটি সাইকেল চলে আসে। বাইকের চালক ব্রেক কষেন। তাতে সুচন্দ্রা বাইক থেকে পড়ে যান। ওই সময়ই পেছন থেকে একটি ১০ চাকার ট্রাক তাকে পিষে দিয়ে চলে যায়। অভিনেত্রীর মাথায় হেলমেট ছিল। কিন্তু সেটি ভেঙে যায়।

আরও পড়ুন: ‘ডিপ্রেশন শব্দটা শহুরে, এটা বড়লোকদের বিলাসিতা, গ্রামে এসব নেই!’

ঘটনায় গুরুতর জখম হন সুচন্দ্রা। দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে।

অভিনেত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমেছে টলিপাড়াতে। অভিনেত্রীর পরিচিত এবং সহকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকপ্রকাশ করছেন।

প্রাথমিকে প্রশিক্ষণহীন শিক্ষক থাকবেন না: প্রাথমিক ও গণশিক্ষ…
  • ২২ জুন ২০২৬
মাজারের ডেগ খুলে দিলেন ডিসি সারওয়ার
  • ২২ জুন ২০২৬
বদলি আবেদন শেষ হওয়ার কতদিন পর প্রতিষ্ঠান পরিবর্তন, জানাল মা…
  • ২২ জুন ২০২৬
অসংক্রামক রোগ প্রতিরোধে ৩৫ মন্ত্রণালয়ের সমন্বিত মহাপরিকল্পন…
  • ২২ জুন ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
  • ২২ জুন ২০২৬
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ নিয়োগ দেবে সিনিয়র এক্সিকিউটিভ, আব…
  • ২২ জুন ২০২৬