ফারুকের সিনেমা চলচ্চিত্র জগতকে সমৃদ্ধ করেছে: জাবি ভিসি

১৭ মে ২০২৩, ০৯:১৬ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৯ AM
চিত্রনায়ক ফারুক মারা গেছেন

চিত্রনায়ক ফারুক মারা গেছেন © ফাইল ছবি

 চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম।

মঙ্গলবার (১৬ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিনের সই করা এক বার্তায় গভীর শোক প্রকাশ করেন তিনি।

শোক বার্তায় উপাচার্য বলেন, বীর মুক্তিযোদ্ধা ও অভিনেতা এবং সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে জাতি একজন দেশ প্রেমিককে হারাল। তার কালজয়ী সিনেমা চলচ্চিত্র জগতকে সমৃদ্ধ করেছে। তিনি দেশ প্রেম, অভিনয় শৈলি এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।

আরও পড়ুন: চিত্রনায়ক ফারুক মারা গেছেন

উপাচার্য শোক বার্তায় প্রয়াত ফারুকের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেন।

এর আগে নায়ক ফারুক গত সোমবার (১৫ মে) স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অনলাইন পোর্টাল দৈনিক শিক্ষার সম্পাদক-প্রকাশককে ১-১২তম নিবন্…
  • ১৮ নভেম্বর ২০২৬
বুয়েটের ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ
  • ১৮ নভেম্বর ২০২৬
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে কর্মী নিয়োগ, কর্মস্থল কক্স…
  • ১৮ নভেম্বর ২০২৬
পেছাল বুয়েটের ভর্তি পরীক্ষা
  • ১৮ নভেম্বর ২০২৬
‘ধৈর্য ও সহনশীলতাকে দুর্বলতা মনে করবেন না’— গোপালগঞ্জ প্রসঙ…
  • ১৮ নভেম্বর ২০২৬
নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী পাচ্ছে ৬৫ হাজার প্রাথমিক …
  • ১৮ নভেম্বর ২০২৬