আদালতে পরীমণি

২৯ নভেম্বর ২০২২, ১১:০৫ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
পরীমণি

পরীমণি © ফাইল ছবি

শ্লীলতাহানির অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। মঙ্গলবার (২৯ নভেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিনের আদালতে পরীমনি জবানবন্দি দেন। এসময় তার স্বামী শরীফুল রাজ আদালতে উপস্থিত ছিলেন।

জানা গেছে, এদিন জবানবন্দি শেষ না হওয়ায় পরবর্তী সাক্ষ্যের জন্য আগামী ১১ জানুয়ারি তারিখ ধার্য করেন আদালত। এর আগে ১৮ মে তিন আসামির বিরুদ্ধে চার্জগঠন করে আনুষ্ঠানিকভাবে শুরুর আদেশ দেন।

এর আগে, গত বছরের ৬ সেপ্টেম্বর মামলায় নাসির, অমি এবং শহিদুল আলম নামে আরেক ব্যক্তিকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন।

আরও পড়ুন: পরীমণিকে ধর্ষণচেষ্টা, নাসির ইউ মাহমুদ গ্রেফতার

তবে অভিযোগ গঠনের সময় নিজেদের নির্দোষ দাবি করেন নাসিরসহ তিন আসামি। নাসিরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারা অভিযোগ গঠন করেন আদালত। একইসঙ্গে দণ্ডবিধি আইনের ৩২৩ ও ৫০৬ ধারায় অভিযোগ গঠন করেন আদালত। অপর দুই আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ এর ৩০ ধারায় অভিযোগ গঠন করেন।

গেল বছরের ১৪ জুন সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেন পরিমণি। মামলা দায়েরের পর অভিযানে নামে মহানগর গোয়েন্দা পুলিশ। ওইদিনই নাসির উদ্দিনসহ পাঁচ জনকে উত্তরার একটি বাসা থেকে আটক করে ডিবি পুলিশ। অভিযানে বাসা থেকে বিপুল পরিমাণ মদ-বিয়ার ও ইয়াবা জব্দ করা হয়।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close