পরীমণিকে ধর্ষণচেষ্টা, নাসির ইউ মাহমুদ গ্রেফতার

১৪ জুন ২০২১, ০৩:৩৯ PM
নাসির ইউ মাহমুদ ও পরিমণি

নাসির ইউ মাহমুদ ও পরিমণি © সংগৃহীত

পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামি ব্যবসায়ী নাসির ইউ মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ।  আজ সোমবার (১৪ জুন) বিকেল ৩টার দিকে উত্তরা ১ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে নাসির উদ্দিনের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।

ডিবি-গুলশানের এক দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, নাসির এ মামলার প্রধান আসামি। তাকে গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে আরও দুজনকে আমরা হেফাজতে নিয়েছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই দুজনের এই মামলার সঙ্গে সংশ্লিষ্টতা থাকলে তাদেরও গ্রেফতার করা হবে।

এর আগে দুপুরে ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশীদসহ ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা নাসিরের বাসায় প্রবেশ করে। এসময় নাসির তার বেডরুমে খাটের ওপর বসা ছিলেন। ঘটনাস্থল থেকে কয়েক বোতল বিদেশি মদ উদ্ধার করেছে ডিবি। তবে সেগুলো অনুমোদিত কিনা তা যাচাই-বাছাই করছে পুলিশ।

অভিযানের বিষয়ে ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশীদ বলেন, গুলশান বিভাগে একটি টিম অভিযানে এসেছে। আমরা জানি, পরীমণি একটি হত্যাচেষ্টা ও ধর্ষণচেষ্টার মামলা করেছেন। মামলার সব আসামিকে গ্রেফতার করা হবে। মামলার পরিপ্রেক্ষিতে আমরা নাসিরের বাসায় আসছি, অভিযান চালাচ্ছি।

জুলাই গণঅভ্যূত্থান ‍নিয়ে বার্তা দিলেন মাহফুজ আলম
  • ০২ এপ্রিল ২০২৬
নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬